আন্তর্জাতিক

গাজায় ফের ইসরাইলি হামলা

আন্তর্জাতাকি ডেস্ক: গাজা উপত্যকায় আবার বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। ফিলিস্তিনিরা দক্ষিণ ইসরাইলে 'উস্কানিমূলকভাবে' বেলুন উড়ানোর পর বুধবার (১৬ জুন) ভোর রাতে এই হামলা চালানো হয় বলে ইসরাইলের সামরিক বাহিনী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, তারা হামাসের কম্পউন্ডগুলোতে হামলা চালিয়েছে। তারা আবার হামলা চালানোসহ সব ধরনের পরিস্থিতির জন্য তৈরী রয়েছে। তারা জানায়, বেলুন উড়ানোর প্রতিক্রিয়া হিসেবে তারা এবারে হামলা চালিয়েছে।

তবে গাজায় সর্বশেষ ইসরাইলি হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, বা হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি।

ফিলিস্তিনি সূত্রগুলো সংবাদ সংস্থা এএফপিকে জানায়, হামলার অন্যতম টার্গেট ছিল খান ইউনিসের একটি স্থাপনা। হামাসের মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, ফিলিস্তিনিরা তাদের সাহসী প্রতিরোধ চালিয়ে যাবে, জেরুসালেমের ওপর তাদের অধিকার ও পবিত্র ভূমিগুলো রক্ষার চেষ্টা চালিয়ে যাবে।

গত ২১ মে গাজায় হামাস ও ইসরাইলের মধ্য যুদ্ধবিরতির পর এটাই বড় ধরনের বিমান হামলা। ১১ দিনের ওই যুদ্ধে ইসরাইলি হামলায় অন্তত ২৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়। এদের মধ্য অন্তত ৬৬ জন শিশু। আর হামাসের রকেট হামলায় ১২ ফিলিস্তিনি নিহত হয়।

ইসরাইলে নাফতালি বেনেত জোট সরকার ক্ষমতা গ্রহণের পর এটাই গাজায় প্রথম হামলা। ইসরাইলের নতুন সরকার সোমবার অধিকৃত পূর্ব জেরুসালেমে উগ্র জাতীয়তাবাদী ও বসতি স্থাপনকারী গ্রুপগুলোর ‌প্ররোচনামূলক শোভাযাত্রাও অনুমোদন করেছে।

ফিলিস্তিনিরা এর প্রতিবাদ করছে। মঙ্গলবার তথাকথিত পতাকা মিছিলের প্রতিবাদে গাজায় শত শত ফিলিস্তিনি রাস্তায় নামে। ১৯৬৭ সালে ইসরাইলের পূর্ব জেরুসালেম দখল উদযাপন বার্ষিকী উপলক্ষে ইসরাইলিরা ওই শোভাযাত্রার আয়োজন করেছে। সূত্র : আল জাজিরা

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা