আন্তর্জাতিক

আফগানিস্তানের নারী পুলিশরা নির্যাতনের শিকার

আর্ন্তজাতিক ডেস্ক: নারীদের পুলিশ বাহিনীতে যোগ দিতে আহ্বান জানিয়ে আসছে আফগানিস্তান সরকার। তবে দেশটিতে নারী পুলিশ সদস্যদের বক্তব্য ভিন্ন। দেশটির নারী পুলিশ সদস্য মোমেনার বরাতে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, চার বছর আগে সরকারি বিজ্ঞাপন দেখে পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিলেন মোমেনা।

মোমেনা বলেন, এক রাতে আফগান পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা তার উপর হামলা চালায়। সে আমার পোশাক ছিড়ে ফেলে। দরজা বন্ধ ছিলো। আমি চিৎকার করছিলাম। কিন্তু কেউ সাহায্য করতে আসেনি। কারণ সে ছিলো থানার প্রধান।

অন্যান্যরা তাকে ভয় করে। এক পর্যায়ে ওই কর্মকর্তা আমাকে ধর্ষণ করে। সেই ঘটনার ছয় মাস কেটে যায় শুধু বিচার চেয়ে। কিন্তু আদালাত অভিযুক্তকে নির্দোষ বলে রায় দেয়।

আদালতের বিচারক জানান, বিচারকার্যে মোমেনা যথেষ্ট প্রমাণ হাজির করতে পারেননি। অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তার দাবি, মোমেনা যে দাবি করেছে তা ভিত্তিহীন। আদালতের রায়ের পর মোমেনা সিদ্ধান্ত নেন আত্মহত্যা করবেন। নিজের শরীরে আগুন দিয়ে মরতে চেয়েছিলেন তিনি।

গত মার্চে রাস্তায় প্রকাশ্যে গায়ে পেট্রোল দিয়ে সে প্রস্তুতিও সেরেছিলেন মোমেনা। পরে মানুষের বাধায় তা আর করতে পারেননি।

মোমেনা একা পুলিশ সদস্য নন যিনি যৌন নির্যাতনের শিকার হয়েছেন। তবে মান সম্মানের ভয়ে অনেকেই বিষয়টি নিয়ে আলোচনা করতে চান না। দেশটি সরকারও দাবি করছে পুলিশ বাহিনীতে নারী সদস্যদের যৌন হয়রানি বড় একটি সমস্যা হয়ে দাড়িয়েছে।

এ প্রসঙ্গে আফগান সরকারের মুখপাত্র হুসনা জলিল জানান, সরকারকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। পুলিশ কর্মকর্তারা এসব অপকর্ম করে পার পেয়ে গেলে এরকম কার্যক্রম তারা আরো করবে। তাই পুলিশ বাহিনী থেকে এসব আবর্জনা দূর করতে হবে।

সূত্র: বিবিসি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

‘তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’ 

ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভূরঘাটায় এ...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা