আন্তর্জাতিক

নৌকাডুবিতে তিন শতাধিক লোকের মৃত্যুর শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: নৌকাডুবির ঘটনায় তিন শতাধিক লোকের মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজন অনেক মরদেহ সঙ্গে সঙ্গে কবর দিয়ে দিয়েছেন। স্থানীয় এক কোস্টগার্ড সদস্য আরব নিউজকে এমন তথ্য জানিয়েছে।

ইয়েমেনের পশ্চিমাঞ্চলের লাহজ প্রদেশে সোমবার (১৪ জুন) নৌকাডুবিতে শতো শতো আফ্রিকান অভিবাসী মারা গেছেন বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

স্থানীয় এক সরকারি কর্মকর্তা বলেন, লাহজের রাস আলারা এলাকা থেকে জেলেরা কমপক্ষে ২৫টি মৃতদেহ উদ্ধার করেছেন। এ ছাড়াও আরও মৃতদেহ পাওয়া যাচ্ছে।

ওই কর্মকর্তা বলেন, ‘আমরা জানি না সেখানে কী ঘটেছে। তবে সেখানে সমুদ্র থেকে জেলেরা অভিবাসীদের ২৪টি মরদেহ উদ্ধার করেছে।’

স্থানীয় এক কোস্টগার্ড সদস্য বলেন, নৌকাডুবির ঘটনায় তিন শতাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজন অনেক মরদেহ সঙ্গে সঙ্গে কবর দিয়ে দিয়েছেন।

রাস আলারা এলাকায় জেলেরা দেড় শতাধিক অভিবাসীর মরদেহ পানিতে ভাসতে দেখেন। অভিবাসীবাহী নৌকা একটি জাহাজের সঙ্গে ধাক্কা লাগলে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম।

প্রতিবেদনে বলা হয়, ওই নৌকায় ৪০০ আফ্রিকার অভিবাসী ছিলেন। আফ্রিকার হর্ন থেকে নৌকাটি ইয়েমেনের উপকূলের দিকে যাচ্ছিল। মৃত ব্যক্তিদের মধ্যে চারজন ইয়েমেনি রয়েছেন।

টুইটারে পোস্ট করা একটি বার্তায় জাতিসংঘের অভিবাসন সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানিয়েছে, তারা মৃত্যুর বিষয়টি ছাড়াও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

নৌকাডুবির বিষয়টি স্বীকার করে আইওএম জানায়, উদ্ধারকাজের জন্য তাদের দল শুরু থেকেই কাজ করছে।

আগে থেকে ইয়েমনসহ ইউরোপের দেশগুলোতে নৌপথে অভিবাসী যাওয়ার ঘটনা ঘটে আসছে। তবে করোনাভাইরাস মহামারি শুরুর পর এই সংখ্যা বেড়েছে। এখন ইয়েমেনসহ ওই অঞ্চলে সবচেয়ে বেশি অভিবাসী যাচ্ছে আফ্রিকা থেকে। এই পথে পাড়ি দিতে গিয়ে অসংখ্য অভিবাসীর মৃত্যু হয়েছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা