আন্তর্জাতিক

জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠক নয় : হুতি

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের অবরোধ অব্যাহত থাকায় ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূতের সঙ্গে বৈঠকের কোনো কারণ নেই বলে জানিয়েছেন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম।

রোববার (৮ আসগস্ট) এক টুইটার বার্তায় তিনি আনসারুল্লাহ আন্দোলনের এ অবস্থান ঘোষণা করেছেন। তিনি বলেন, আনসারুল্লাহ আন্দোলন যে মৌলিক শর্ত দিয়েছে, যতক্ষণ এগুলো বিবেচনায় না নেয়া হবে ততোক্ষণ পর্যন্ত জাতিসংঘের বিশেষ প্রতিনিধির সঙ্গে বৈঠক কোনো ফল বয়ে আনবে না। ভবিষ্যৎ যেকোনো শান্তি আলোচনা সফল হওয়ার জন্য তার দেশের ওপর থেকে সৌদি নেতৃত্বাধীন অবরোধ প্রত্যাহারকে পূর্বশর্ত বলেও তিনি মন্তব্য করেন। হুথি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্রের পাশাপাশি আব্দুস সালাম সংগঠনের প্রধান আলোচক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তিনি জোর দিয়ে বলেন, মানবিক প্রয়োজন মেটানোর জন্য ইয়েমেনের বিমানবন্দর ও সমুদ্রবন্দরগুলো খুলে না দিলে কোনো সংলাপ অর্থবহ হবে না।

এদিকে, কয়েকটি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাতে আব্দুস সালাম বলেছেন, ইয়েমেন বিষয়ক সুইডেনের কূটনীতিক হ্যান্স গ্রুন্ডবার্গের হাতে যেহেতু কোনো ক্ষমতা নেই সে কারণে তার সঙ্গে বৈঠক করা অর্থহীন। ইয়েমেন বিষয়ক আগের বিশেষ দূত গতমাসে সৌদি আরব সফর করলেও তাতে বিশেষ কোনো অগ্রগতি আসেনি। গণমাধ্যমের কাছে এ বিষয়টিও আব্দুস সালাম তুলে ধরেন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা