আন্তর্জাতিক

তালেবান দখলে ৫ প্রাদেশিক রাজধানী

আন্তর্জাতিক ডেস্ক : কুন্দুজ ও সার-ই-পুলের পর প্রাদেশিক রাজধানী তালোকানেরও দখল নিলো তালেবান। রোববার (৮ আগস্ট) একদিনেই তালেবানের হাতে তিন নগরীর পতন হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

আলজাজিরার খবরে বলা হয়, গত শুক্রবার (৬ আগস্ট) থেকে তালেবান যোদ্ধারা পাঁচটি প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে। এর মধ্যে কুন্দুজ সবচেয়ে গুরুত্বপূর্ণ নগরী। কারণ, কুন্দুজের সঙ্গে রাজধানী কাবুলের খুব ভালো সংযোগ রয়েছে।

কুন্দুজ প্রদেশের রাজধানীর নাম কুন্দুজ। ওদিকে, সার-ই-পুল প্রদেশের রাজধানী নাম সার-ই-পুল। আর তালোকান হচ্ছে, তাখার প্রদেশের রাজধানী।

এই তিন নগরী দখলের আগে শনিবার জাওজান প্রদেশের রাজধানী শেবারগান নিয়ন্ত্রণে নেয়ার দাবি করে তালেবান। এর আগের দিন শুক্রবার নিমরোজ প্রদেশের রাজধানী জারাঞ্জ দখলে নেয় তালেবান যোদ্ধারা।

আফগানিস্তান থেকে বিদেশি সেনারা চলে যাওয়ার শুরু করার পরই দেশটির কয়েক ডজন জেলা এবং সীমান্ত পারাপার এলাকা দখলে নেওয়ার পর প্রাদেশিক রাজধানীগুলোতে চড়াও হয়েছে তালেবান।

দেশের পশ্চিমাঞ্চলে আরেক প্রাদেশিক রাজধানী হেরাত এবং দক্ষিণের কান্দাহার ও লস্করগাহ দখলে নিতেও লড়াই চালাচ্ছে তারা। সেখানে আফগান বাহিনীর সঙ্গে তুমুল লড়াই চলছে তালেবানের।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

গ্যাস সংকটে ভালুকায় শিল্পকারখানায় অচলাবস্থা

গ্যাসের সরবরাহ অপ্রতুল ও চাপ কম থাকায় ময়মনসিংহের ভালুকার শিল্পাঞ্চলে উৎপাদন ব...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ৫৪৮২ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

জিতকে কটাক্ষ, নিজ ভক্তদের সাবধান করলেন দেব

ওপার বাংলার অভিনেতা জিতের নতুন সিনেমা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ ও হে...

দিনাজপুরে যৌথ বাহিনীর অভিযানে সাপের বিষ উদ্ধার, গ্রেপ্তার ৪

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিজিবি সদস্যদের বিশেষ অভিযানে ৩৮ কোটি ৫৭ লাখ ৩...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা