আন্তর্জাতিক

গণহারে করোনা পরীক্ষা চলছে উহানে

আন্তর্জাতিক ডেস্ক : মহামারির প্রভাব বৃদ্ধি পাওয়ায় চীনের উহানে গনহারে করোনা পরীক্ষা শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এরই মধ্যে ১ কোটি ১০ লাখের বেশি মানুষের পরীক্ষা শেষ করেছেন তারা।

গত মঙ্গলবার থেকে গণহারে করোনা পরীক্ষা শুরু হয়েছে। উহানের শীর্ষ কর্মকর্তা লি তাও জানান, ছয় বছরের কম বয়সী শিশু এবং শিক্ষার্থী ছাড়া শহরের সব বাসিন্দাকে করোনা পরীক্ষার আওতায় আনা হয়েছে। গত শনিবার (৭ আগস্ট) উহানে নতুন করে স্থানীয়ভাবে ৩৭টি কোভিড কেস শনাক্ত হয়েছে। পরবর্তীতে আরও ৪১ জন উপসর্গহীন রোগী শনাক্ত হয়েছে বলে শিনহুয়া নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়।

২০১৯ সালের ডিসেম্বরে উহানেই প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। কঠোর বিধিনিষেধের মাধ্যমে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বেইজিং। কিন্তু নতুন করে আবারও সংক্রমণ বাড়তে থাকায় ওই শহরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, চীনে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৯৩ হাজার ৮২৬ জন। এর মধ্যে মারা গেছে ৪ হাজার ৬৩৬ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে ৮৭ হাজার ৫৮৭ জন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা