আন্তর্জাতিক

জামায়াতে ইসলামির বিরুদ্ধে ব্যাপক অভিযান

আন্তর্জাতিক ডেস্ক : জম্মু-কাশ্মিরের নিষিদ্ধ ধর্মীয় সংগঠন জামায়াতে ইসলামির (জেইএ) সঙ্গে সংশ্লিষ্ট স্থানে অভিযান চালিয়েছে এনআইএ।

জেইএর সন্ত্রাসবাদে অর্থায়ন ও মদদের মামলার তদন্ত করতে রোববার (৮ আগস্ট) জম্মু-কাশ্মিরে সংগঠনটির বিভিন্ন নেতার বাসভবন ও কার্যালয়ে অভিযান চালানো হয়।

এনআইএ এক বিবৃতিতে বলেছে, সংগঠনটির সদস্যরা দাতব্য ও কল্যাণমূলক কাজের জন্য অনুদানের মাধ্যমে দেশি-বিদেশি তহবিল সংগ্রহ করেছেন। কিন্তু সংগৃহীত তহবিল নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন যেমন— হিজব-উল-মুজাহিদীন, লস্কর-ই-তৈয়বা এবং অন্যান্যদের কাছে জেইআইয়ের ক্যাডারদের সুসংগঠিত নেটওয়ার্কের মাধ্যমে পাঠানো হয়।

দুই বছর আগে কাশ্মিরে সন্ত্রাসী হামলায় ৪০ ভারতীয় সৈন্যের প্রাণহানির পর দেশটির সরকার জামায়াতে ইসলামিকে নিষিদ্ধ ঘোষণা করে। দেশটির আধা-সামরিক বাহিনীর একটি বাসে আত্মঘাতী এক বোমা হামলাকারী গাড়ি চালিয়ে দিলে প্রাণহানির এই ঘটনা ঘটে।

রোববারের অভিযানের ব্যাপারে জামায়াতে ইসলামির মন্তব্য জানা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স। অতীতে তহবিল সংগ্রহ এবং সন্ত্রাসবাদের অভিযোগের ব্যাপারে কোনো মন্তব্য করেনি কাশ্মিরের এই সংগঠন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা