আন্তর্জাতিক

টিনের কৌটা সংগ্রহ তার শখ 

আন্তর্জাতিক ডেস্ক: বিচিত্র জগতে মানুষের বিচিত্র ধারণে শখ রয়েছে যা আমাদের অনেকের আজানা। কেউ হয়তো দেশ-বিদেশের ঘুরে পুরোনো মুদ্রা সংগ্রহ করতে পছন্দ করেন। কেউ সংগ্রহে রাখেন ডাকটিকিট। রয়েছে বিচিত্র শখ। এই যেমন যেমন টিনের কৌটা সংগ্রহের কথা খুব একটা শোনা যায় না।

বিচিত্র এই শখ রয়েছে বেলজিয়ামের এক নারীর। শখ পূরণে তিনি দেশ-বিদেশ থেকে রংবেরঙের প্রায় ৬০ হাজার পুরোনো টিনের কৌটা সংগ্রহ করে ঘর ভরে তুলেছেন।

শৌখিন এই সংগ্রাহকের নাম ইভেত্তে দারদেন্নে। ৮৩ বছর বয়সী এই নারী থাকেন বেলজিয়ামের লিয়েজে প্রদেশের গ্র্যান্ড-হ্যালেতে। আজ থেকে ৩০ বছর আগে কোট ডি’ওরের চকলেটের একটি টিনের কৌটা ভীষণ পছন্দ হয় তাঁর।

নীল হ্যাট পরা একটি মেয়ের ছবিযুক্ত ওই কৌটা সংগ্রহ করেন তিনি। সেই থেকে শুরু। এরপর সময়ের সঙ্গে সঙ্গে সংগ্রহ বেড়েছে। তিন দশকে প্রায় ৬০ হাজার টিনের কৌটা ঘরে তুলেছেন তিনি।

এসব কৌটার মধ্যে চকলেট, কফি, চাল, তামাক রাখার কৌটা রয়েছে। এমনকি ক্রিম ও জুতার কালির পুরোনো টিনের কৌটাও সংগ্রহে রয়েছে তাঁর। দেশের বাইরে থেকে রংবেরঙের বিভিন্ন আকারের অনেক কৌটা সংগ্রহ করেছেন তিনি। রয়েছে ভারত থেকে সংগ্রহ করা পুরোনো টিনের কৌটাও। ১৮৬৪ সালের টিনের কৌটাও রয়েছে তাঁর সংগ্রহে।

প্রায় তিন দশক ধরে একে একে সংগ্রহ করা এসব টিনের কৌটার পাহাড় জমেছে ইভেত্তের বাড়িতে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে এখন একটি নয়, এসব কৌটা জমিয়ে রাখতে চারটি বাড়ির প্রয়োজন হচ্ছে তাঁর। শখ বলে কথা!

অনেকেই মনে করেন, ইভেত্তে অনেক দেশ ঘুরেছেন। যে দেশে যান, সেখান থেকেই পুরোনো টিনের কৌটা সংগ্রহ করেন। তবে ঘটনা কিন্তু এমন নয়।
ইভেত্তে বলেন, ‘মানুষ এখনো মনে করে আমি দেশ-বিদেশে প্রচুর ঘুরি। কিন্তু আমি মোটেও ভ্রমণ করিনি।’ অনেকটা ঘরে বসেই শখ পূরণে প্রায় ৬০ হাজার পুরোনো টিনের কৌটার বিশাল সংগ্রহ গড়ে তুলেছেন এই নারী।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা