আন্তর্জাতিক

গ্রিসে দাবানলে গৃহহীন হাজারো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়ছে দাবানল। যার ফলে হাজার হাজার মানুষ সেখান থেকে সরে যাচ্ছে এবং বাড়িঘর ছেড়ে পালিয়েছেন অনেকই। ঘটনাটি গ্রিসের এভিয়া দ্বীপে। এদিকে সমুদ্রপথে অনেককে সরানোর পর বাকিদের নিরাপদে নিতে প্রস্তুত রয়েছে ফেরি।

এথেন্সের শহরতলীতেও দাবানল ছড়িয়ে পড়েছিলো। সেখানে এখন এর ক্ষিপ্রতা কমেছে। তবে এথেন্সের উত্তরের এভিয়া দ্বীপে দাবানল চলছে। চারপাশে ছড়িয়ে পড়া এই দাবানলে হাজার হাজার হেক্টর বনাঞ্চল পুড়ে ছাঁই হয়েছে বলে জানা যাচ্ছে। দ্বীপটির অনেক গ্রামের মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

সারোপৌলি নামক গ্রামের বাসিন্দা এএফপিকে বলেন, ‘আমাদের গ্রাম ধ্বংস হয়ে গেছে। আমি বাড়ি হারিয়েছি। কিছুই অবশিষ্ট নেই। কাল কি হবে জানি না। এটা বিশাল বিপর্যয়।’

সপ্তাহব্যাপী দাবদাহের পর গ্রিসের বিভিন্ন অংশে তিন দশকে সবচেয়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে। রেকর্ড তাপমাত্রায় দাবদাহ হয়েছে প্রলয়ঙ্কারী। বনভুমি পুড়ে ছাঁই হয়েছে। দাবানলে ছারখার হয়েছে অনেক বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান।

দেশজুড়ে দাবানল ঠেকাতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সুইজারল্যান্ড, ফ্রান্স, মিসরের মতো দেশ। স্পেন দাবানল ঠেকানোর জন্য বিমান পাঠিয়েছে। মোতায়েন রয়েছে সাড়ে পাঁচ শতাধিক দমকলকর্মী।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা