আন্তর্জাতিক

বরিসের সঙ্গে নাস্তায় অনুদান সোয়া কোটি টাকা!

আন্তর্জাতিক ডেস্ক: এক বেলা নাস্তা। যার জন্য খরচ হয়েছে এক লাখ ব্রিটিশ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় এক কোটি ১৮ লাখ টাকা। এমন ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে। তার সাথে নাস্তা করতে দেশটির এক ধনকুবের ব্যবসায়ী এক লাখ ব্রিটিশ পাউন্ড অনুদান দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

রোববার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট।

ব্রিটিশ এই সংবাদমাধ্যম বলছে, ব্রিটেনের কনজারভেটিভ পার্টির শীর্ষ অনুদানদাতাদের একজন মোহামেদ আমেরসি। ২০১৯ সালের নভেম্বরে তহবিল সংগ্রহের জন্য রাতের খাবারবিষয়ক নিলামে জয়লাভ করেছিলেন তিনি।

এরপর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে সকালের নাস্তা করার জন্য তিনি ওই বিপুল পরিমাণ অর্থ দিয়েছিলেন।

ব্রিটেনের অন্য একটি গণমাধ্যম সানডে টাইমস বলছে, টোরি সদর দফতরে বা কনজারভেটিভ পার্টির সদর দফতরে ৯৯ হাজার ৫০০ ব্রিটিশ পাউন্ড অনুদানের কথা গত জানুয়ারিতে নির্বাচন কমিশনকে জানানো হয়। কিন্তু এখনও প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে নাস্তা করতে পারেননি আমেরসি।

সম্পদশালী টোরি ডোনার বা দাতাদের গ্রুপটি ‘অ্যাডভাইসরি বোর্ড’ হিসেবে পরিচিত। দলের সবচেয়ে বেশি অর্থ যোগানদাতাদের সঙ্গে মন্ত্রীদের সংযোগ তৈরিতে ওই ‘অ্যাডভাইসরি বোর্ড’ কাজ করছে বলে গত সপ্তাহে আমেরসি জানিয়েছিলেন।

দ্য ইন্ডিপেন্ডেন্ট বলছে, বরিস জনসনের সঙ্গে নাস্তার টেবিলে বসতে ব্যর্থ হয়ে ২০২০ সালের জুন মাসে অভিযোগ জানাতে বেন ইলিয়টকে ই-মেইল করেছিলেন আমেরসি। জবাবে ইলিয়ট বলেছিলেন, ‘আমি জানি লকডাউন পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এটা সম্ভব নয়।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা