আন্তর্জাতিক

ভারতে মৃত্যু কমলেও বেড়েছে সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু কমেছে ভারতে। বেড়েছে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা। একইসাথে বেড়েছে সক্রিয় রোগী। রোববার (৮ আগস্ট) দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯১ জন। অন্যদিকে, নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৭০ জন। বর্তমানে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬ হাজার ৭৯২ জনে।

এ পর্যন্ত দেশটিতে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১৯ লাখ ৩৪ হাজার ৪৫৫ জন এবং মারা গেছেন মোট ৪ লাখ ২৭ হাজার ৮৯২ জন। সুস্থ হয়ে উঠেছেন মোট ৩ কোটি ১০ লাখ ৯৯ হাজার ৭৭১ জন।

করোনা সংক্রমণ প্রতিরোধে চলতি বছরের ১৬ জানুয়ারি থেকে গণটিকাদান কর্মসূচি শূরু করেছে ভারত। কর্মসূচিতে এখন পর্যন্ত ৫০ কোটি ৬৮ লাখ ১০ হাজার ৪৯২ ডোজ করোনা টিকা প্রদান করা হয়েছে।


সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা