আন্তর্জাতিক

তালেবান দখলে ২ প্রাদেশিক রাজধানী

আন্তর্জাতিক ডেস্ক : আরও এক প্রাদেশিক রাজধানীর দখল নিলো তালেবান। এক বিবৃতিতে তালেবান জানায়, দেশটির উত্তরাঞ্চলীয় জাওযান প্রদেশের রাজধানী শেবারঘানের নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। ২৪ ঘণ্টার ব্যবধানে দেশটির দু'টি প্রাদেশিক রাজধানী তালেবানের দখলে চলে গেলো।

বিদ্রোহীদের হাতে নিয়ন্ত্রণ চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শেবারঘানের ডেপুটি গভর্নর কাদের মালিয়া। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, শহরটি পুরোপুরি দখল করতে পারেনি তালেবান। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তারা সেখানে বিশেষ বাহিনী মোতায়েন করেছে এবং বিমান হামলা চালাচ্ছে।

এর আগে শুক্রবার (৬ আগস্ট) বিকেলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী জারাঞ্জ দখল করে তালেবান। জারাঞ্জ ইরান সীমান্তের কাছে খুবই গুরুত্বপূর্ণ এক বাণিজ্য কেন্দ্র। এই শহরের চারিদিকের এলাকা দখল করে নেয়ার পর তালেবান আরও সামনে অগ্রসর হচ্ছে।

আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহার শুরুর পর থেকে বিভিন্ন এলাকা দখল করতে শুরু করে তালেবান। এরই মধ্যে আফগানিস্তানের বিস্তীর্ন গ্রামীন এলাকা দখল করেছে তারা। এখন তাদের টার্গেট বড় বড় শহর।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা