আন্তর্জাতিক

দাবানলে ১০ হাজার বাড়িঘর পোড়ার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে নর্দার্ন ক্যালিফোর্নিয়া অঞ্চলে। রোববার (৮ আগস্ট) ১০ হাজারের বেশি সংখ্যক ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভাদার গ্রিনভিলের ১৮০টি বাড়ি এরই মধ্যে পুড়ে ছাই হয়েছে। নয়নাভিরাম বনজ এলাকা সিয়েরা নেভাদার বাসিন্দাদের ১০ হাজারের বেশি বাড়িঘর বিপজ্জনক অবস্থায় রয়েছে।

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফায়ার অ্যান্ড ফরেস্ট্রি প্রটেকশন ডিপার্টমেন্ট বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে এবারের দাবানল। আগুন গত বৃহস্পতিবার ও শুক্রবার গ্রিনভিল শহরে ভয়াবহ তাণ্ডব চালায়। আগুনের ব্যাপ্তি গ্রিনভিলের আড়াইশ বর্গকিলোমিটারের বেশি জায়গাজুড়ে নেয়। এতে ২৬৮টি বাড়ি পুড়ে যায়। দাবানলে অন্তত আটজন নিখোঁজ রয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র, কানাডা, গ্রিস ও তুরস্কে দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। এসব ঘটনার নেপথ্য কারণ হিসেবে সরাসরি জলবায়ু পরিবর্তনের কথা বলা না গেলেও জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী পরিবেশের অস্থিরতা যে দিন দিন বাড়ছে, তা সবার কাছে পরিষ্কার।


সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা