আন্তর্জাতিক

ওমরাহ পালনে লাগবে টিকার সনদ

আন্তর্জাতিক ডেস্ক : ওমরাহ পালনের অনুমতি পাবেন করোনা টিকার ডোজ সম্পূর্ণ করা মুসল্লিরা। রোববার (৮ আগস্ট) সৌদির রাষ্ট্রায়ত্ত সংবাদসংস্থা স্টেট নিউজ এজেন্সি (এসপিএ) থেকে এ তথ্য জানা যায়।

মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এসপিএকে বলেন, ‘সৌদি আরব এবং বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম জনগোষ্ঠী, যারা চলতি বছর ওমরাহ পালনে ইচ্ছুক, তাদের আবেদনপত্রের সঙ্গে অবশ্যই টিকার সনদপত্রের অনুলিপি সংযুক্ত করতে হবে। এটি বাধ্যতামূলক করেছে সরকার।’

তিনি আরও জানান, করোনা সংক্রমণ ঠেকাতে যেসব দেশের যাত্রীদের সৌদিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিলো, সেসব দেশের ওমরাহ পালন ইচ্ছুক মুসল্লিরাও সৌদিতে প্রবেশ করতে পারবেন। তবে সে দেশসমূহের নাগরিকদের সৌদি আরবে পৌঁছানোর পর সরকার অনুমোদিত কোয়ারেন্টাইন কেন্দ্রগুলোতে নির্দিষ্ট সময় ঘরবন্দি থাকা বাধ্যতামূলক করা হয়েছে বলে উল্লেখ করেছেন ওই কর্মকর্তা।

২০২০ সালে করোনা মহামারি শুরু পর থেকে এ রোগের ছড়িয়ে পড়া ঠেকাতে হজ ও ওমরাহ পালন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছিল সৌদি সরকার। ছয় মাসেরও বেশি সময় স্থগিতাদেশ জারি রাখার পর গত বছর অক্টোবরে দেশীয় নাগরিকদের ওমরাহ পালনের অনুমতি দেয় সরকার, তবে শর্ত দেওয়া হয়- ওমরাহ ও হজ পালনের সময় যাত্রীদের অবশ্যই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।

সরকারি ঘোষণা অনুযায়ী, আগামী ১০ আগস্ট থেকে বাইরের দেশসমূহের মুসল্লিরা ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদিতে প্রবেশ করতে পারবেন। তবে ১৮ বছর বা তার ঊর্ধ্ববয়সীরাই কেবল প্রবেশের অনুমতি পাবেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা