আন্তর্জাতিক

অবনতির দিকে উত্তর কোরিয়ার বন্যা পরিস্থিতি

আন্তর্জাতিক ডেস্ক : প্রবল বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে উত্তর কোরিয়ায়। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারো বাড়িঘর। তলিয়ে গেছে ফসলি জমি। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কেসিটিভি রোববার (৮ আগস্ট) এ তথ্য জানিয়েছে।

কেসিটিভির ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, বন্যায় বাড়ির ছাদ পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক সেতু। হাজার হাজার হেক্টর ফসলি জমি প্লাবিত হয়েছে। রাস্তাঘাট ডুবে গেছে পানির নিচে। ভেঙে গেছে নদীর বাঁধ, বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ও বিদ্যুৎ সেবা।

ভয়াবহ এই বন্যার কবলে পড়েছে দেশটির সাউথ হ্যামগিউ প্রদেশ। উদ্ভূত পরিস্থিতিতে বন্যাকবলিত মানুষজনকে ত্রাণ ও অন্যান্য সহায়তা পাঠানোর নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

উত্তর কোরিয়ার আবহাওয়া দফতরের সহকারী প্রধান রি ইয়ং ন্যাম জানিয়েছেন, সবদিকে প্লাবিত হয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। আবারও বৃষ্টি হলে বন্যা পরিস্থিতির অবনতি হবে। আগামী ১০ আগস্ট পর্যন্ত দেশটির উত্তর উপকূলে আরও বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছেন তিনি।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা