আন্তর্জাতিক

দুই ডোজ টিকা নেয়া পর ওমরাহ!

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সৌদি আরব সরকার নানা ধারণে ব্যবস্থা নিয়েছে। এবার করোনার দুই ডোজ টিকা নেয়া বিদেশি নাগরিকদের কাছ থেকে ওমরাহ হজের আবেদন গ্রহণ করতে যাচ্ছে জানিয়েছে দেশটি সরকার।

সোমবার (৯ আগস্ট) থেকে এই আবেদন করা যাবে জানিয়েছে তারা। করোনাভাইরাসের কারণে প্রায় দেড় বছর পর ওমরাহ পালনে বিদেশিদের সুযোগ দিলো দেশটি। খবর এসপি।

দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘ওমরাহ পালনের জন্য সৌদি এবং বিদেশি নাগরিকদের আবেদনের সঙ্গে অনুমোদিত টিকার সনদ যুক্ত করতে হবে।’

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, টিকা গ্রহণকারী বিভিন্ন দেশের এমনকি সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশের মুসল্লিদের পৌঁছানোর পর কোয়ারেন্টাইনে থাকতে হবে।

করোনা মহামারির কারণে টানা দ্বিতীয় বছরের মতো বাইরের দেশ থেকে সৌদি আরবে গিয়ে মুসল্লিরা পবিত্র হজ পালন করতে পারেননি। গতবারের মতো এবারও শুধু সৌদির নাগরিক ও দেশটিতে অবস্থানরত মুসল্লিরা হজ পালনের সুযোগ পেয়েছেন। এ বছর সীমিত পরিসরের এই হজ পালন করতে মুসল্লিদের কিছু শর্ত মেনে চলতে হয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

ভারতে নয়াদিল্লির যন্তর মন্তর ও তার সংলগ্ন এলাকাগুলোতে গতকাল সোমবার দিনভর দফায়...

লাইসেন্স মামলায় পরাজয়

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৫ নং ব্রাহ্মণবাজার ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মো...

নিহত মুজিবুরের পাশে প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুর রহমান মুজ...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা