মোহাম্মদ আলী আল-হুথি
আন্তর্জাতিক

শর্ত ছাড়াই সৌদিকে অবরোধ প্রত্যাহার করতে হবে

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠা করতে হলে সৌদি আরব ও তার আঞ্চলিক মিত্রদেরকে প্রতারণাপূর্ণ কৌশল বাদ দিয়ে নিঃশর্তভাবে সমুদ্র, স্থল এবং আকাশপথের অবরোধ প্রত্যাহার করতে হবে বলে জানিয়েছেন ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সভাপতি মোহাম্মদ আলী আল-হুথি।

তিনি আরো বলেছেন, ইয়েমেনের ওপর দখলদারিত্ব কায়েম করে দেশটির জনগণকে ভোগান্তির মধ্যে ফেলা হয়েছে। এর বিরুদ্ধে ইয়েমেনের জনগণ যেভাবে রুখে দাঁড়িয়েছে তাতে তাদেরকে অভিযুক্ত করার কোনো অধিকার আমেরিকা ও তার মিত্রদের নেই।

বৃহস্পতিবার (৫ আগস্ট) তিনি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে পোস্টে এসব কথা বলেছেন। মোহাম্মদ আলী আল-হুথি বলেন, কোনো দেশকে অবরুদ্ধ করা এবং অযৌক্তিকভাবে সেই দেশে মৌলিক পণ্যসামগ্রী প্রবেশে বাধা দেয়া কোনোভাবেই যুক্তিযুক্ত হতে পারে না। ইয়েমেন ১৯৭০ এর দশক থেকে শতকরা ৯৯ ভাগ খাদ্যপণ্য আমদানির ওপর নির্ভরশীল বলেও তিনি উল্লেখ করেন।

মোহাম্মদ আলী আল-হুথি জোর দিয়ে বলেন, ইয়েমেনের ওপর থেকে বর্বর অবরোধ প্রত্যাহারের উপর নির্ভর করছে দেশটিতে শান্তি প্রতিষ্ঠা। এই অবরোধ প্রত্যাহার করলেই ইয়েমেনের জনগণের ভোগান্তি দূর হবে বলেও তিনি উল্লেখ করেন।

অবরোধের নিন্দা জানিয়ে তিনি আরো বলেন, ইয়েমেনে জনগণের বিরুদ্ধে ক্ষুধা এবং দুর্ভোগকে অস্ত্র হিসেবে ব্যবহার গ্রহণযোগ্য হতে পারে না।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

সৌদির হেলিকপ্টার ভূপাতিতের দাবি হুথিদের

সৌদি আরব ও ইয়েমেনের সীমান্তবর্তী এলাকায় সৌদি সামরিক বাহিনীর একটি অ্যাপাচি হেল...

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

ইয়েমেনের সরকারি বাহিনীর ১৫৯ সেনাকে মুক্তি দিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা...

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।...

আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাংস্কৃতিক আগ্...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা