আন্তর্জাতিক

ইরানের ৮ম প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি

আন্তর্জাতিক ডেস্ক : শপথ নিলেন ইরানের অষ্টম প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি। বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেল ৫টায় শুরু হয় তার শপথ অনুষ্ঠান। যেখানে উপস্থিত ছিলেন বিদায়ী প্রেসিডেন্ট হাসান রুহানিও।

পার্স টুডের তথ্য অনুযায়ী জানা যায়, অনুষ্ঠানের শুরুতেই ইরানের জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং এরপর পবিত্র কুরআন তেলাওয়াত অনুষ্ঠিত হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন সংসদীয় স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ এবং বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি। তাদের বক্তব্য শেষে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন ইব্রাহিম রাইসি।

জানা গেছে, বাংলাদেশ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তিন সদস্যের প্রতিনিধি দল নিয়ে ইরানি প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেন।

ইরানের সংসদ মজলিসে শুরায়ে ইসলামীর মুখপাত্র জানিয়েছেন, রাইসির শপথ অনুষ্ঠানে ১০ দেশের সরকারপ্রধান, ২০ দেশের সংসদীয় স্পিকার, ১১ জন পররাষ্ট্রমন্ত্রী, ১০ জন অন্যান্য মন্ত্রীর পাশাপাশি রাষ্ট্র ও সরকারপ্রধানদের বিশেষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার: জয়নুল আবেদিন

বিএনপি ভাইস চেয়ারম্যান স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্...

সৌরভ-আশুতোষকে ২৪ ঘন্টার মধ্যে মুক্তির আলটিমেটাম ‘ককরোচ’দের

ভোটার তালিকা সংশোধনের একটি বিতর্কিত প্রক্রিয়াকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে...

তিন দিনে ৩০০ কোটি পেরোল রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তের নতুন ছবি ‘জেলার ২’ মুক্তির...

সৌদির হেলিকপ্টার ভূপাতিতের দাবি হুথিদের

সৌদি আরব ও ইয়েমেনের সীমান্তবর্তী এলাকায় সৌদি সামরিক বাহিনীর একটি অ্যাপাচি হেল...

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

ইয়েমেনের সরকারি বাহিনীর ১৫৯ সেনাকে মুক্তি দিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা