আন্তর্জাতিক

সৌদিতে ক্ষমতার অপব্যবহার, গ্রেফতার ১৩৬

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে দুর্নীতির দায়ে দেশি-বিদেশি মিলিয়ে কমপক্ষে ১৩৬ জনকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ (নাজাহা)।

সোমবার (১৪ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ‘নাজাহা’। খবর গালফ নিউজের।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে সৌদি সরকারের প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, ন্যাশনাল গার্ড, স্বাস্থ্য, আইন, পৌর ও পল্লী, আবাসন এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় ঘুষ, ক্ষমতার অপব্যবহার এবং জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।

নাজাহা জানিয়েছে, গত ১২ মে থেকে শুরু হওয়া শাওয়াল মাস জুড়ে দুর্নীতি দমন কর্তৃপক্ষ ৯১৪টি তদন্ত অভিযান চালায় এবং ৫৬২ জন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে। এদের মধ্যে শেষ পর্যন্ত ১৩৬ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিচার প্রক্রিয়া শুরুর কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এছাড়া দুর্নীতির কোনো খবর পেলে তা সঙ্গে সঙ্গে নাজাহাকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

সান নিউজ/জেআই/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা