আন্তর্জাতিক

এক সঙ্গে কাজ করতে উদগ্রীব নতুন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: দুই বছরে চারবার নির্বাচন এবং দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন কাটিয়ে ১২ বছর পরে ইসরাইলে দায়িত্ব পেলো নতুন সরকার। বেঞ্জামিন নেতানিয়াহুকে হারিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন নাফতালি বেনেট। আর ক্ষমতায় বসেই ভারতের সাথে সম্পর্ক আরো মজবুত করার বার্তা দিলেন ৪৯ বছর বয়সী ডানপন্থী এই ইহুদি নেতা।

সোমবার বেনেট জানান, দুই দেশের মধ্যে থাকা ‘উষ্ণ এবং অসামান্য’ সম্পর্ক আরো মজবুত করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে কাজ করার জন্য অত্যন্ত আগ্রহের সাথে অপেক্ষা করছেন তিনি। গত রোববার বেনেটের জয়ের পর টুইট করে নতুন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মোদি।

তার বক্তব্য, ‘ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার জন্য আপনাকে অভিনন্দন। আগামী বছর দ্বিপাক্ষিক সম্পর্কের তিরিশ বছর পূর্ণ হবে। আমি আপনার সাথে দেখা করার জন্য উদগ্রীব। দু’দেশের কৌশলগত সম্পর্ককে আরো গভীর করার দিকে তাকিয়ে রয়েছি।’

বেনেটও জানিয়েছেন, তিনি মোদি সরকারের সাথে কাজ করতে আগ্রহী। এছাড়া, ইসরাইলের জোট সরকারের পররাষ্ট্রমন্ত্রী তথা প্রধানমন্ত্রী পদের পরবর্তী দাবিদার ইয়াইর লাপিদও জানিয়েছেন, ভারতের সাথে কৌশিলগত সম্পর্ক মজবুত করার উদ্দেশ্যে কাজ করবে নতুন সরকার।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইসরাইলের সদ্যসাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বন্ধুত্ব সুবিদিত। তার আমলে ভারতের সাথে ইসরাইলের কৌশলগত এবং বাণিজ্যিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছায় বলে দাবি দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের। শুধু তাই নয়, ভারতের অস্ত্র ভাণ্ডারে আসে বহু ইসরাইলি অস্ত্র। তবে বেনেটের নতুন সরকারও যে ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলবে তা স্পষ্ট।

উল্লেখ্য, রোববার ইসরাইলি পার্লামেন্ট নেসেটে ভোটাভুটিতে পরাজিত হন নেতানিয়াহু। আট দলের জোট জেতে ৬০-৫৯ ব্যবধানে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা