সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইসরায়েলের হামলায় পশ্চিম তীরে ৫ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিন অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলের সামরিক বাহিনীর ৩টি পৃথক বোমা হামলায় ৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আরও পড়ুন: সুদানে বাজারে হামলা, নিহত ৫৪

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা থেকে আহত ফিলিস্তিনিদের মিশরে চিকিৎসার জন্য সরানো হচ্ছিল এ সময় ইসরায়েলের সামরিক বাহিনীর ৩টি পৃথক বোমা হামলায়
৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

এদিকে, ইসরাইল ও হামাসের মধ্যে গত (১৯ জানুয়ারি) যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র ২ দিন পর (২১ জানুয়ারি) থেকে উত্তর পশ্চিম তীরের শহরটিতে অভিযান জোরদার করেছে ইসরায়েল।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরাইলে হামলায় ৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জেনিনের পূর্বাঞ্চলীয় একটি এলাকায় ইসরাইলি হামলায় ১৬ বছর বয়সি আহমেদ আল সাদি নামে ১ কিশোর নিহত এবং আরও ২ জন গুরুতর ভাবে আহত হয়েছে।

আরও পড়ুন: লিবিয়ায় ২০ বাংলাদেশির লাশ উদ্ধার

বিবৃতিতে আরও বলা হয়েছে, শনিবার কাবাতিয়া শহরে একটি গাড়িকে লক্ষ্যবস্তু করে চালানো ২য় হামলায় ২ জন নিহত হয়েছেন। আর মধ্য জেনিনে ৩য় হামলায় আরও ২ জন নিহত হয়েছে।

জেনিনের গভর্নর কামাল আবু আল রুব জানান, কিশোর সাদি নিহত হওয়ার পর কাবাতিয়ায় একটি গাড়িতে ড্রোন হামলা চালায় ইসরাইল। এতে আরও ২ যুবক নিহত হয়েছে। এর কিছুক্ষণ পরে জেনিনে আরেকটি ড্রোন হামলায় মোটরসাইকেলে থাকা আরও ২ যুবক নিহত হয়।

অপরদিকে, শনিবার ৯ মাস পর প্রথমবারের মতো গাজা থেকে রাফাহ সীমান্ত খুলে দেওয়া হয়েছিল। এ সময় হামাস ইসরায়েলি বন্দীদের বিনিময়ে ১৮৩ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে, যার ফলে উভয় পক্ষে আনন্দের পরিবেশ ছড়িয়ে পড়ে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

প্রবাসীদের পারফরম্যান্স ও ডুলির ট্যাকটিক্যাল বাজি

একচিলতে রোদ্দুর দেখে যেমন ঋতু বদলের হিসাব মেলানো যায় না, তেমনি আন্তর্জাতিক ফু...

এপিএলে অনিশ্চিত পাকিস্তানি ক্রিকেটাররা

রাজনৈতিক উত্তেজনার আঁচ এবার সরাসরি গিয়ে পড়ল ক্রিকেটের পিচে। আফগানিস্তান প্রিম...

এমপি নজরুলের জামিনে আপত্তি নেই: আদালতকে আত্মহত্যাকারী মরিয়মের পরিবার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বি...

ডি থ্রির কোচ চূড়ান্ত

দেশের ঘরোয়া ক্রিকেটাঙ্গনে নতুন এক রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হতে চলেছে। ঘরোয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা