আন্তর্জাতিক

ভারতে মুসলিম বৃদ্ধর কেটে নেওয়া হলো দাড়ি!

আর্ন্তজাতিক ডেস্ক: এক মুসলিম বৃদ্ধকে নির্যাতনের খবর পাওয়া গেছে। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের। এমনকি তার দাড়িও কেটে ফেলা হয়েছে।

এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে রাজ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে মূল অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, ৫ জুন গাজিয়াবাদের লোনি এলাকার মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন আবদুস সামাদ।

এ সময় কয়েকজন যুবক তাকে অটো থেকে তুলে নিয়ে যায়। নির্জন এলাকায় নিয়ে তাকে বেধড়ক মারধর করে অভিযুক্ত যুবকরা। জয় শ্রীরাম বলতেও বাধ্য করা হয়। তাতে রাজি না হওয়ায় সামাদকে রাস্তায় ফেলে লাঠি দিয়ে পেটানো হয়।

সামাদ জানিয়েছেন, লাল টিশার্ট পরা এক যুবক তার গলায় ছুরি রেখে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করে। তিনি রাজি না হলে তার দাড়ি কেটে নেওয়া হয়।

নির্যাতনের ঘটনা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সামাদ। তিনি জানিয়েছেন, অটোতে চেপে বাড়ি ফিরছিলাম। সেই অটোতে আরও দুই যুবক ওঠে। তারা আমাকে জোর করে একটি ঘরে নিয়ে যায়। সেখানে আমাকে মারধর করে।

জোর করে স্লোগান দিতে বাধ্য করা হয়। দাড়ি কেটে নেওয়া হয়। এমনকি ওই যুবকরা আমাকে বলেছিল তারা এর আগেও একাধিক মুসলিমকে মারধর করেছে। খুন করতেও ভয় পায় না তারা।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পরবেশ গুজ্জর বলে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাণনাশের হুমকি, ছাত্রদল নেতাসহ ২ জনের বিরুদ্ধে জিডি

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভায় সম্পত্তি দ...

সম্প্রীতির বার্তা নিয়ে মণ্ডপে মণ্ডপে বিএনপি নেতা  ইমরান

শারদীয় দুর্গাপূজার মহা নবমীতে সম্প্রতি ও সৌহার্দ্য...

মাটিরাঙায় দুটি টাওয়ারের তার কেটে দিয়েছে দুর্বৃত্তরা

খাগড়াছড়ির মাটিরাঙায় টেলিটক টাওয়ারের তার চুরি ও গ...

স্বাস্থ্য খাতকে ‘মাদার অব অল দুর্নীতি’ বললেন এমপি নাসের

দেশের স্বাস্থ্য খাতের সার্বিক অবস্থাকে ‘মাদা...

সালমান খানের ওপর বিষ্ণোই সম্প্রদায়ের ক্ষোভের নেপথ্যে কী?

মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘট...

সৌদিতে ফের ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ

সৌদি আরবের বিমানবন্দরগুলোর নিরাপত্তা পরিস্থিতির উন...

কাল থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ

বাঘাইছড়ি উপজেলার সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সরিয়...

৭ জটিল ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তরা লাখ টাকা করে পাবে

ক্যান্সার ও কিডনি রোগসহ সাতটি জটিল এবং দীর্ঘমেয়াদি...

রাজধানীর সড়কে প্রধানমন্ত্রীকে অনুসরণ, ছাত্রলীগ নেতা আটক

ঢাকার মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনের সময় প্রধা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা