আন্তর্জাতিক

মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হচ্ছেন মনোজ তিওয়ারি!

আন্তর্জাতিক ডেস্ক: মমতা ব্যানার্জি ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিয়েছেন। বিধায়কদেরও শপথ নেয়া শেষ।

এই পরিস্থিতিতে সোমবার (১০ মে) গঠিত হবে পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভা। এদিন শপথ নেবেন মোট ৪৩ জন মন্ত্রী।

আর এই তালিকাতেই রয়েছে প্রথমবার ভোটে নেমে জয়ী ক্রিকেটার মনোজ তিওয়ারি এবং সাঁওতালি ছবির অভিনেত্রী বীরবাহা হাসদারের নাম।

তৃণমূল সূত্রে খবর, হাওড়ার শিবপুর থেকে জেতা মনোজ পেতে পারেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব। তবে বীরবাহা কোন মন্ত্রণালয় পাবেন, তা অবশ্য জানা যায়নি। এবারের ভোটে মনোজ হারিয়েছেন বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তীকে। পেয়েছেন মোট ৯২ হাজার ৩৭২ ভোট।

অন্যদিকে, বীরবাহা জিতেছেন ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্র থেকে। হারিয়েছেন বিজেপি প্রার্থী সুকুমার সতপথীকে। বীরবাহা পেয়েছেন ৫৪ দশমিক ২৬ শতাংশ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী পেয়েছেন ৩৫ দশমিক ৩১ শতাংশ ভোট।

মন্ত্রিসভার শপথগ্রহণ বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতির কারণে রাজভবনে সীমিত পরিসরে এই শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা