আন্তর্জাতিক

গিনির স্বর্ণের খনিতে ভূমিধসে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক :গিনির উত্তর পূর্বাঞ্চলীয় সিগুইরি অঞ্চলের একটি স্বর্নের খনিতে ভূমিধসে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

তাতাকৌরৌ নামক গ্রামের কাছে শনিবার ওই দুর্ঘটনা ঘটেছিল বলে জানান স্থানীয় কাউন্সিলর সেকৌ বিনৌ সিমাগান। তিনি বলেন, ‘ওই ব্যক্তিরা ঘটনাস্থলেই মারা যান। শনিবার সন্ধ্যার দিকে তাদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। তবে আর কেউ সেখানে আছে কি না তা খুঁজতে রোববারও সেখানে তল্লাশি চালায় উদ্ধারকারীরা।

প্রতিবেদনে বলা হয়, নিহত ১৫ ব্যক্তির সবাই পুরুষ শ্রমিক। তাদের বয়স ১৪ থেকে ৪০ বছরের মধ্যে। তাদের একটি কবরে সমাহিত করা হয়। ওই খনিতে কাজ করা সিনেমান তারাওরি নামের এক ব্যক্তি বলেন, তিনি ও তার দুই সহকর্মীকে স্বেচ্ছাসেবীরা উদ্ধার করছে।

পশ্চিম আফ্রিকার এই দেশটিতে প্রায়ই এমন খনি দুর্ঘটনা ঘটে থাকে। বিশেষ করে মালি সীমান্তে থাকা সিগুইরি অঞ্চলে। সরকারি হিসাবে এই অঞ্চলে ২০ হাজারের বেশি মানুষ সোনার খনিতে কাজ করেন। সেখানে ২০১৯ সালে এক খনিতে ভূমিধসে অন্তত ১৭ জন নিহত হয়েছিলেন। এর নয় মাস পর আরও বেশ কয়েকজন প্রাণ হারান। এসব স্বর্ণের খনিগুলোতে মূলত কারিগরেরা সনাতনী পদ্ধতিতে সুড়ঙ্গ করে কাজ করে থাকে। পাশাপাশি এ অঞ্চলে সরকারি হিসাবের বাইরে থাকা অনেক শ্রমিকও স্বর্ণ অন্বেষণ করে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নোয়াখালীর সদর উপজেলায় প্রেমের প্রস্তাবে সাড়া না দে...

প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন

নোয়াখালীর সোনাইমুড়ীতে একই বাড়ির দূর সম্পর্কের চাচা...

পেশাগত মানসিক চাপ: আড়ালে ক্লান্তি আর ভাঙনের গল্প

পেশাগত দায়িত্বের চাপ, কর্মক্ষেত্রের প্রতিকূলতা, আর...

হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা