আন্তর্জাতিক

মালদ্বীপের কাছে আছড়ে পড়লো চীনা রকেটের ধ্বংসাবশেষ

আন্তর্জাতিক ডেস্ক : মালদ্বীপের কাছে ভারত মহাসাগরের একটি অংশে আছড়ে পড়েছে চীনের বৃহত্তম নভোযান ‘লংমার্চ ফাইভ বি’র ধ্বংসাবশেষ।

রোববার (৯ মে) সকালে চীনের গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ‌্য জানিয়েছে।

চীনের ন্যাশনাল স্পেস অ্যামিনিস্ট্রেশনের দেওয়া তথ্য অনুযায়ী, মালদ্বীপের সময় রোববার সকাল ৭টা ২৪ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৮টা ২৪ মিনিটে) রকেটের ওই ধ্বংসাবশেষটি পৃথিবীতে আছড়ে পড়ে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের অ‌্যারোস্পেস করপোরেশন থেকে এক টুইটে বলা হয়, রোববার চীনের ‘লংমার্চ ফাইভ বি’র রকেটটির ধ্বংসাবশেষ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে।

শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পরপরই রকেটের ধ্বংসাবশেষ পুড়ে যাবে। তাই সেটির কারণে কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই বললেই চলে।

তবে হার্ভার্ড ভিত্তিক জ্যোতির্বিজ্ঞানী জনাথন ম্যাকডোয়েল এর আগে রয়টার্সকে বলেছিলেন, পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর রকেটের ধ্বংসাবশেষের পুরোটা পুড়ে না গিয়ে সেটার কিছু অংশ ভূমিতে আঘাত করতে পারে, হয়তো আবাসিক এলাকাতে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মিমি চক্রবর্তী

দুর্গাপূজা মানেই আনন্দ, আলো আর উদযাপনের এক বাঁধভাঙা জোয়ার। টলিউডের জনপ্রিয় অভ...

ঢাবির শিক্ষার্থী নিম্নিকে সংবর্ধনা প্রদান

মাউন্ট এভারেস্ট জয় করায় ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্...

কুলাউড়ায় চা বাগানের শতাধিক চারা গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা

মৌলভীবাজারের কুলাউড়ার কালিটি চা বাগানে শতাধিক চারা...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা