আন্তর্জাতিক

ইসরায়েলি পুলিশের হামলায় ৯০ ফিলিস্তিনি আহত

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র লাইলাকুল কদরের রাতে অধিকৃত পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি পুলিশের দ্বিতীয় দিনের হামলায় অন্তত ৯০ ফিলিস্তিনি আহত হয়েছেন।

রোববার (৯ মে) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, শনিবার (৮ মে) পবিত্র লাইলাতুল কদরের রাতে নামাজ শেষে হাজার ১০ হাজার ফিলিস্তিনি নাগরিক আল-আকসা মসজিদে বিক্ষোভ দেখানোর সময় ইসরায়েলি পুলিশ তাদের ওপর হামলা করে।

এসময় ফিলিস্তিনিদের ওপর বিকট শব্দ উৎপন্নকারী স্টান গ্রেনেড ও জলকামান ব্যবহার করে ইসরায়েলি পুলিশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইসরায়েলি পুলিশের হামলার পর ফিলিস্তিনি বিক্ষোভকারীরা ইটপাটকেল ছুঁড়তে থাকে এবং পুরনো শহরের দামেস্ক গেটের কাছে আগুন জ্বালিয়ে দেয়।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, সংঘর্ষে অন্তত ৯০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন, যাদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। অপরদিকে ইসরায়েলি পুলিশ জানিয়েছে, শনিবার রাতে তাদের অন্তত একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

২৭ বছর বয়সী মাহমুদ আল-মারবুয়া নামে এক ফিলিস্তিনি যুবক বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘তারা (ইসরায়েলিরা) আমাদের নামাজ পড়তে দিতে চায় না। সেখানে প্রতিদিনই লড়াই করতে হচ্ছে, প্রতিদিনই সহিংসতা হচ্ছে। প্রতিদিনই সেখানে সমস্যার তৈরি হচ্ছে।’

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, সবার প্রার্থনা করার অধিকার রক্ষার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষার ‘দায়িত্ব পালন’ করছে তার দেশ। তবে এই হামলাকে ইসরায়েলের ‘পাপীদের আক্রমণ’ বলে অভিহিত করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

অবৈধভাবে ইসরায়েলি বসতি স্থাপনের জন্য পূর্ব জেরুজালেমের বাড়িঘর থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার সম্ভাবনায় সেখানে বেশ কয়েকদিন ধরে যে উত্তেজনা চলছে, তারই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনের মতো এই সহিংসতার ঘটনা ঘটল।

এর আগে গত শুক্রবার রাতে আল-আকসা মসজিদের কাছে ইসরায়েলি পুলিশের হামলায় দুই শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছিলেন। অপরদিকে ইসরায়েলের অন্তত ১৭ জন পুলিশ আহত হন বলে দাবি করেছিল দেশটি।

সূত্র: আলজাজিরা, বিবিসি

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

মরক্কো ফ্রান্সের ম্যাচে রেফারি-ভিএআর সিদ্ধান্ত নিয়ে বিতর্ক 

মরক্কোর বিপক্ষে ম্যাচে আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে রেফারি ও ভিএআরের...

শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নিবন্ধন

দেশব্যাপী তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করে আন্তর্জাতিক ম...

বৃদ্ধি পাচ্ছে পানি, তলিয়ে যাচ্ছে গোমতী নদীর চর

কয়েক দিনের টানা বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে কুমিল্লার গো...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা