ফিলিস্তিন
আন্তর্জাতিক

আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব, বহু ফিলিস্তিনি আহত

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের নিরাপত্তা বাহিনী মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র আল-আকসা মসজিদে ফের হামলা ও অভিযান চালিয়েছে।

সোমবার (১০ মে) পবিত্র রমজান মাসের ২৮তম দিনে মসজিদে ইবাদতরত ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় তারা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ফিলিস্তিনিদের ওপর হামলার সময় রাবার বুলেট, টিয়ার গ্যাস এবং শব্দ বোমা নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। এছাড়া আল-আকসা মসজিদ এবং এর কম্পাউন্ডসহ আশপাশের এলাকার ওপর দিয়ে উড়ছে ইসরায়েলি হেলিকপ্টার।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইসরায়েলিদের হামলায় এখন পর্যন্ত বহু সংখ্যক ফিলিস্তিনি নারী-পুরুষ আহত হয়েছেন। এছাড়া মসজিদ ও এর আশপাশের সহিংসতাপূর্ণ এলাকায় তাদের মেডিকেল টিমকে ঢুকতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেছে সংস্থাটি।

আলজাজিরা জানায়, আল-আকসা মসজিদের ‘মাগরিবি গেট’ গেট দিয়ে ভেতরে ঢুকে অভিযান শুরু করে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। সেসময় এই গেটের বাইরেই ‘জেরুজালেম দিবস’ উপলক্ষে হাজার হাজার ইহুদী বসতি স্থাপনকারী সেখানে জড়ো হয়েছিলেন। ১৯৬৭ সালের যুদ্ধে পূর্ব জেরুজালেম দখলের বর্ষপূর্তি পালন করতেই ইহুদীরা ‘জেরুজালেম দিবস’ পালন করে থাকে।

ওয়াকফ ইসলামিক অ্যাফেয়ার্সের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, হামলার সময় ফিলিস্তিনিরা সেখানে ইবাদতে মগ্ন ছিলেন এবং ইসরায়েলি বাহিনীর ছোঁড়া রাবার-আচ্ছাদিত ধাতব গুলিতে বেশিরভাগ ফিলিস্তিনি আহত হন।

পরে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট আবারও জানায়, ইসরায়েলি বাহিনীর হামলায় কয়েকশত ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছেন এবং তাদের মধ্যে কমপক্ষে ৭০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া ইসরায়েলি বাহিনীর ছোঁড়া টিয়ার গ্যাসের তীব্র ধোয়ায় ছয় সাংবাদিকও আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে আল-কিবলি মসজিদের ভেতরে ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি ও বিকট শব্দ উৎপন্নকারী স্টান গ্রেনেড ছুঁড়তে দেখা যায়। এছাড়া আল-আকসা মসজিদের ভেতরে ফিলিস্তিনি নারী ইবাদতকারীদের ওপরও স্টান গ্রেনেড নিক্ষেপ করতে দেখা যায় ইসরায়েলি বাহিনীকে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা