ফ্লোরিডায় জরুরি অবস্থা জারি 
আন্তর্জাতিক

ফ্লোরিডায় জরুরি অবস্থা জারি 

আন্তর্জাতিক ডেস্ক : ফ্লোরিডার ট্যাম্পা বে তে রাসায়নিক বর্জ্য ফেলায় বিষাক্ত পানি বাইরে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে যু্ক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। রাজ্যের গভর্নর রন দেসান্তিস জরুরি অবস্থা জারি করেন।

ওই পুকুরের চারপাশে বেশিরভাগই কৃষি জমি। শুক্রবার রাতেই পুকুরের ফুটো বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ওই পুকুরের পানি পাম্প করে বের করে নেওয়া হচ্ছে। যাতে পানির লেভেল নিচে থাকে। তাতে ফুটোর উপর পানির চাপ কমবে এবং সেটি আরো ছড়িয়ে পড়া আটকাবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ফুটো হয়ে বিষাক্ত পানি ছড়িয়ে পড়তে শুরু করায় ‘পাইনি পয়েন্ট রিজার্ভর’ এর কাছের একটি মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রশাসন থেকে মোবাইলে সতর্কবার্তা পাঠিয়ে ওই এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যেতেও বলা হয়েছে। তিন শতাধিক বাড়ির বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কর্মকর্তারা জানান, ৭৭ একরের ওই রিজার্ভরে ফসফরাস এবং নাইট্রোজেন মেশানো লাখ লাখ গ্যালন পানি ধরে রাখা হয়। একটি পুরাতন ফসফেট প্ল্যান্টের রাসায়নিক বর্জ্য মেশানো পানি ওই রিজার্ভরে গিয়ে পড়ে।

পুকুরের যেখানে ফুটো খুঁজে পাওয়া গেছে সেখানে রেডিওঅ্যাক্টিভ বর্জ্য ফসফোগিপসাম জমে আছে। ওই পুকুরের পানিতে প্রাকৃতিকভাবে স্বল্প পরিমাণে রেডিয়াম এবং ইউরেনিয়ামও আছে। এছাড়া, বর্জ্য থেকে রাডন গ্যাস নির্গত হয়।

মানাতি কাউন্টির প্রশাসক স্কট হোপস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা ৬০ কোটি গ্যালন পানি নিয়ে নিয়ে কথা বলছি, যেটি কয়েক সেকেন্ড বা মিনিটের মধ্যে পুকুর থেকে বেরিয়ে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়তে পারে।”

সূত্র: বিবিসি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা