আন্তর্জাতিক

ছত্তিশগড়ে মাওবাদীর হামলায় নিহত বেড়ে ২২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ছত্তিশগড় রাজ্যে সশস্ত্র মাওবাদীদের সঙ্গে দেশটির আধাসামরিক বাহিনী সিপিআরএফ-এর বন্দুকযুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। শনিবার (৩ এপ্রিল) দুপুরে প্রাদেশিক রাজধানী রায়পুর থেকে ৪০০ কিমি দূরের বিজাপুর জেলায় ওই বন্দুকযুদ্ধ হয়।

ঘটনার পর শনিবার প্রথমে ৫ জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল। রোববার (৪ এপ্রিল) সকালে ৮ জন নিহত এবং ১৮ জন নিখোঁজ হওয়ার কথা জানানো হয়। এরপর সবশেষ মোট ২২ জন নিহত এবং এক জওয়ান নিখোঁজ হওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ছত্তিশগড় পুলিশের মহাপরিচালক (নকশাল অপারেশন্স) অশোক জুনেজার বরাতে মৃতের সংখ্যা বেড়ে ২২ জন হওয়ার খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

শনিবার নিরাপত্তা বাহিনীর দুই হাজার সদস্যের সমন্বয়ে পৃথক দুটি যৌথ দল মাওবাদীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বিজাপুর থেকে সুকমা জেলায় দক্ষিণ বাস্তার জঙ্গলে অভিযান শুরু করার পর দুপুর ১২টার দিকে মাওবাদীদের চোরাগোপ্তা হামলার শিকার হয়। এরপর দুই পক্ষের মধ্যে শুরু হয় বন্দুকযুদ্ধ। তিন ঘণ্টা ধরে চলা বন্দুকযদ্ধে এসব হতাহতের ঘটনা ঘটে।

রোববার ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেলের সঙ্গে কথা বলে সবশেষ পরিস্থিতি নিয়ে খোঁজ নিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিস্থিতি পর্যালোচনা করতে অমিত শাহ দেশটির আধা সামরিক বাহিনী সিপিআরএফ-এর মহাপরিচালক কুলদীপ সিংকে দ্রুত ছত্তিশগড় সফর করার নির্দেশ দিয়েছেন।

আনুষ্ঠানিক বিবৃতি অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীকে কেন্দ্র সরকার থেকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়ে বলেছেন, ‘কেন্দ্র ও রাজ্য একসঙ্গে লড়ে এতে জয়ী হবে।’

অমিত শাহ টুইট করেছেন, ‌‘ছত্তিশগড়ে মাওবাদীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হওয়া আমাদের সাহসী নিরাপত্তা কর্মীদের আত্মত্যাগের প্রতি আমি প্রণাম জানাই। জাতি তাদের বীরত্ব কখনো ভুলতে পারবে না। তাদের পরিবারের জন্য আমার সমবেদনা। আমরা শান্তি ও অগ্রগতির এই শত্রুদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। আহতরা শিগগিরই সুস্থ হয়ে উঠুক।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত সন্ধ্যায় টুইট করেছেন, ‘ছত্তিশগড়ে মাওবাদীদের বিরুদ্ধে লড়াই করার সময় শহীদদের পরিবারের জন্য আমার সমবেদনা। সাহসী এই শহীদদের আত্মত্যাগ কখনোই ভোলা যাবে না। আহতদের শিগগিরই সুস্থতা কামনা করছি।’

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা