আন্তর্জাতিক

ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৫ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৫ সদস্য নিহত হয়েছেন। এ ছাড়াও আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। গতকাল শনিবার রাজ্যের বিজাপুর জেলায় একটি নিরাপত্তাচৌকির কাছে এ হামলা চালানো হয়। ভারতের সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্থানীয় গণমাধ্যম জানায়, নিরাপত্তা বাহিনী অভিযান চালাতে গেলে এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে হামলা চালায় অস্ত্রধারীরা। এতে ঘটনাস্থলেই নিহত হন নিরাপত্তা বাহিনীর ৫ সদস্য।

এ সময় পাল্টা গুলিতে অস্ত্রধারী এক নারীও নিহত হন বলে জানা গেছে। এ ছাড়া অভিযানে মাওবাদীদের বেশ কয়েকটি আস্তানা গুঁড়িয়ে দেয়া হয়েছে বলেও জানায় গণমাধ্যম।

এদিকে আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার স্বার্থে এদের হেলিকপ্টারে করে রায়পুরে নিয়ে যাওয়া হয়েছে।

চীনা বিপ্লবের নেতা মাও সেতুং-এর অনুপ্রেরণায় চার দশকের বেশি সময় ধরে ভারত সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে মাওবাদীরা। বর্গাচাষি, দরিদ্র ও আদিবাসী সম্প্রদায়ের জন্য জমি ও কাজের দাবিতে তাদের এই সশস্ত্র লড়াই। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য মাওবাদীদের সবচেয়ে বড় হুমকি হিসেবে ঘোষণা করেছে দিল্লি। কয়েক হাজার সশস্ত্র যোদ্ধা নিয়ে ছত্তিশগড়ের বিশাল পাহাড়ি এলাকা নিয়ন্ত্রণ করে আসছে মাওবাদীরা।

এনডিটিভির খবরে বলা হয়েছে, বিজাপুর জেলার তারেম এলাকায় মাওবাদী বিরোধী অভিযান চালানোর সময় নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালানো হয়। আধাসামরিক বাহিনী সিআরপিএফ, জেলা রিজার্ভ গার্ড এবং স্পেশাল টাস্কফোর্সের সদস্যরা এ অভিযান শুরু করলে মাওবাদীদের প্রতিরোধের মুখে পড়ে। বন্দুকযুদ্ধ এখনও চলছে।

এর আগে গত ২৪ মার্চ ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহনকারী একটি বাসে হামলা চালায় মাওবাদী বিদ্রোহীরা। ৪০ সদস্যকে বহনকারী বাসটিতে বিস্ফোরণ ঘটানো হলে অন্তত পাঁচজন নিহত এবং আরও অন্তত ১৫ জন আহত হন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা