আন্তর্জাতিক

যুক্তরাজ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়ার পর ৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর রক্ত জমাট বেঁধে যুক্তরাজ্যে সাত জনের মৃত্যু হয়েছে। শনিবার দেশটির ওষুধ ও স্বাস্থ্যসেবা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, করোনার টিকা নেওয়ার পর সাত জনের দেহে রক্ত জমাট বেঁধেছিল। এদের মধ্যে সাত জনের মৃত্যু হয়েছে।

নেদারল্যান্ডসে টিকা নেওয়ার পর নারীসহ পাঁচ জনের রক্ত জমাট বেঁধে যায়। এদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর শুক্রবার দেশটি ষাট বছর বয়সী ব্যক্তিদের টিকা দেওয়া বন্ধ করে দিয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে জার্মানিও একই ধরনের সিদ্ধান্ত নিয়েছে।

অবশ্য ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানিয়েছিল, অ্যাস্ট্রাজেনেকার টিকা নিরাপদ। নতুন পরিস্থিতিতে সংস্থাটি আগামী ৭ এপ্রিল নতুন নির্দেশনা দিতে পারে।

যুক্তরাজ্যের নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, টিকা নেওয়ার পর অধিকাংশের ক্ষেত্রেই সেরিব্রাল ভেনাস সাইনাস থ্রোম্বোসির ঘটনা ছিল। মস্তিস্কে রক্ত জমাট বাঁধতে শুরু করলে বিরল এই পরিস্থিতি দেখা দেয়। আটটি ক্ষেত্রে দেখা গেছে, টিকা নেওয়া ব্যক্তি থ্রোম্বোসিস ও প্লাটিলেটের মাত্রা কমে যাওয়ার সমস্যায় পড়েছিলেন। এটিও রক্ত জমাট বাঁধতে সহযোগিতা করে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

চুয়েট ভিসিকে অবরুদ্ধ করে প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়...

সৌদিতে ৫১ ফ্লাইট ব্যাহত, সাড়ে ৫ হাজার যাত্রীর ভোগান্তি

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল সীমিত করা...

নতুন তিন নাটক নিয়ে হাজির হচ্ছেন নাজনীন নাহার নীহা

ছোটপর্দায় নিজের অভিনয়দক্ষতা ও সাবলীল উপস্থিতি দিয়ে...

গুগল ম্যাপে যেকোনো স্থান চিহ্নিত করার উপায় 

কোনো ঠিকানা খুঁজে বের করা, পরিচিত কাউকে নিজের অবস্...

ফিফা থেকে বাংলাদেশ পাবে এক কোটি ডলার

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বিক্রি না করেই স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা