আন্তর্জাতিক

লকডাউন শিথিল হচ্ছে পর্তুগালে

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপসহ বিশ্বের অন্যান্য দেশগুলো যখন নতুন করে জনগণের চলাচল এবং ভ্রমণে কড়াকড়ি আরোপ করছে, তখনই দ্বিতীয় ধাপে লকডাউন শিথিল করছে পর্তুগাল। আগামী সোমবার (৫ এপ্রিল) দেশটিতে লকডাউনের নতুন এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে।

এদিন রাস্তার সঙ্গে দরজা সংযুক্ত ২০০ বর্গমিটারের বাণিজ্যিক প্রতিষ্ঠান, প্রাথমিক স্তরের দ্বিতীয় এবং তৃতীয় সার্কেলের শিক্ষা প্রতিষ্ঠান, কফি শপ ও রেস্টুরেন্ট (প্রতি টেবিলে ৪ জন), শারীরিক স্পর্শ ছাড়া সব ধরনের খেলাধুলা কার্যক্রম (ঘরের বাইরে সর্বোচ্চ ৪ জন), শরীর চর্চা কেন্দ্র, জাদুঘর, রাজপ্রাসাদসহ বিভিন্ন প্রদর্শনী কেন্দ্র খুলে দেওয়া হবে।

তবে পরিবর্তন নেই ১৯টি সিটি করপোরেশনে। এগুলোতে সরকারের নির্ধারিত সংক্রমণ সীমার উপরে ভাইরাস সংক্রমিত হচ্ছে। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগের বিধি-নিষেধই বজায় থাকবে।

গত ১ এপ্রিল মন্ত্রিসভার বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা জানিয়েছিলেন, পরিকল্পনা অনুযায়ী আমরা সামনের দিকে অগ্রসর হতে পারি। তবে অবশ্যই আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে।

প্রধানমন্ত্রী দেশটির জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বলেন, আমি ধন্যবাদ জানাই সব পর্তুগিজ নাগরিককে, যারা ত্যাগ স্বীকার করে সরকারের দেওয়া বিধি-নিষেধ পালন করেছেন। ফলে বিশ্ব যেখানে নতুন করে বিধি-নিষেধ আরোপ করছে, আমরা তখন স্বাভাবিক জীবনের দিকে ফিরে যাচ্ছি। এটি আমাদের জন্য গৌরবের।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

গ্যাস সংকটে ভালুকায় শিল্পকারখানায় অচলাবস্থা

গ্যাসের সরবরাহ অপ্রতুল ও চাপ কম থাকায় ময়মনসিংহের ভালুকার শিল্পাঞ্চলে উৎপাদন ব...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা