আন্তর্জাতিক

নভেম্বর থেকে জার্মানিতে লকডাউন

আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয় পর্যায়ে এসে করোনা সংক্রমণ অনেকটাই ভয়াবহ রূপ ধারণ করেছে জার্মানিতে। এমতাবস্থায় ফেডারেল ও সকল রাজ্য সরকার নতুন সংক্রমণ ঠেকাতে কঠোর ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) চার ঘণ্টাব্যাপী আলোচনা শেষে চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল ও রাজ্যপ্রধানরা আগামী ২ নভেম্বর (সোমবার) থেকে দেশব্যাপী লকডাউনসহ বেশকিছু কঠোর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছেন।

যার মধ্যে ২ নভেম্বর থেকে পুরা মাসব্যাপী রেস্তোঁরা-বার বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়। ফিটনেস স্টুডিও, সুইমিং পুল বন্ধ থাকবে মাসব্যাপী। বিনোদন কেন্দ্র এবং সকল ইভেন্ট পুরো জার্মানিজুড়েই নিষিদ্ধ থাকছে নভেম্বর মাসে। তবে রেস্তোরাঁ, বার, থিয়েটার বন্ধ থাকলেও আপাতত খোলা থাকছে স্কুল।

বুধবার চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল সংবাদ সমেলনে বলেন, আমাদের সম্মিলিতভাবে কঠোর চেষ্টা করতে হবে যেন যেকোনো উপায়ে সংক্রমণ নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা যায়।

তিনি বলেন, নতুন সংক্রমণের সংখ্যা প্রথমে স্থিতিশীল রাখতে হবে এবং তারপর আরও কমাতে হবে। তবেই তা স্বাস্থ্যব্যবস্থার নিয়ন্ত্রণে থাকবে। এছাড়াও জনগণকে অপ্রয়োজনীয় ব্যক্তিগত ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছেন চ্যান্সেলর ম্যার্কেল।

এদিকে দেশটিতে প্রতিদিন রেকর্ড সংখ্যক মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হচ্ছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) জার্মানিতে একদিনে ১৪ হাজার ৯৬৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা এখন পর্যন্ত দেশটিতে দৈনিক আক্রান্তের রেকর্ড। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিও কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

জার্মানিতে এখন পর্যন্ত প্রায় চার লাখ ৮০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন প্রায় তিন লাখ ৩৩ হাজার আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় সাড়ে ১০ হাজার জন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা