আন্তর্জাতিক

বৃটেনে প্রতিদিন করোনায় আক্রান্ত প্রায় ১ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক : বৃটেনে প্রতিদিন প্রায় এক লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। সাম্প্রতিক এক বিশ্লেষণ থেকে এ তথ্য উঠে এসেছে। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের এক বিশ্লেষণে বলা হয়েছে, মহামারির গতি ত্বরান্বিত হচ্ছে এবং প্রতি ৯ দিনে সংক্রমিত রোগীর সংখ্যা দ্বিগুণ হচ্ছে।

গবেষকরা বলছেন, ‌‌আমরা একটি জটিল অবস্থার মধ্যে আছি। বেশ কিছু জিনিস পরিবর্তন করা প্রয়োজন বলেও উল্লেখ করেন তারা। পুরো ইউরোপজুড়েই করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। বেশিরভাগ দেশেই সংক্রমণ ও মৃত্যু দ্রুত গতিতে বাড়তে দেখা গেছে।

সাম্প্রতিক সময়ে দেখা গেছে, প্রতি ৭৮ জনের মধ্যে একজন করোনায় আক্রান্ত হচ্ছে। তবে এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বিপর্যস্ত ইয়োর্কশায়ার এবং হাম্বার। সেখানে প্রতি ৩৭ জনের মধ্যে একজন এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হচ্ছে।

দক্ষিণ-পূর্ব, দক্ষিণ পশ্চিম, ইংল্যান্ডের পূর্বাঞ্চল ও লন্ডনে সংক্রমণ দ্রুত গতিতে বাড়ছে। দক্ষিণ-পশ্চিমে তরুণদের মধ্যেও সংক্রমণ বাড়তে দেখা গেছে।

বিশ্লেষকরা বলছেন, ইংল্যান্ডে প্রতিদিন ৯৬ হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। অধ্যাপক স্টিভেন রিলে নামের এক গবেষক জানিয়েছেন, তিনি সংক্রমণ বেড়ে যাওয়ার বিষয় খুবই হতাশ। সাম্প্রতিক সময়ে যেসব বিধি-নিষেধ জারি করা হয়েছে সেগুলো যথেষ্ঠ নয় বলেও উল্লেখ করেছেন তিনি।

ওই গবেষক বলেন, বেশ কিছু বিষয়ে পরিবর্তন আনা জরুরি। সংক্রমণ বৃদ্ধির হার দ্রুত বাড়ছে। তিনি বলেন, সংক্রমণের বৃদ্ধি ঠেকাতে জনসাধারণকে নিয়মগুলো আরও ভালোভাবে অনুসরণ করতে হবে অথবা প্রশাসনকে আরও কঠোর বিধি-নিষেধ জারি করতে হবে।

তার মতে, এখনই পরিবর্তন আনা সম্ভব না হলে নভেম্বরের শেষ দিকে হয়তো প্রতিদিন আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যাবে। যেভাবেই হোক এই শীতে একই সঙ্গে ভাইরাস নিয়ন্ত্রণ এবং কড়াকড়ির কারণে ক্ষয়ক্ষতির পরিমাণে সামঞ্জস্য আনতে হবে বলে উল্লেখ করেন তিনি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা