আন্তর্জাতিক

নির্ধারিত সময়ের আগেই বাইডেনের প্রতিশ্রুতি বাস্তবায়ন

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ১০০ দিনের মধ্যে একশ মিলিয়ন মানুষকে প্রাণঘাতী করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়ার যে লক্ষ্য ছিল তা ৮২ দিনেই বাস্তবায়ন হয়েছে। চলতি বছর ২০ জানুয়ারি শপথগ্রহণের পর তিনি পুরো যুক্তরাষ্ট্রে মার্কিনিদের মাঝে করোনার ভ্যাকসিন প্রয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

তার ক্ষমতা গ্রহণের ১০০ দিন হতে এখনো দুই সপ্তাহ বাকি। কিন্তু শুক্রবার (২ এপ্রিল) স্থানীয় সময় পর্যন্ত মাত্র ৮২ দিনেই ১০০ মিলিয়ন করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ সম্পন্ন হয়েছে।

জানা গেছে, দেশের মোট প্রাপ্তবয়স্ক মানুষের প্রায় অর্ধেককে টিকার প্রথম ডোজ দেয়ার মধ্যে যুক্তরাষ্ট্রে নতুন চাকরি তৈরিরও রেকর্ড হয়েছে। শিথিল হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা। প্রেসিডেন্ট জো বাইডেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

অবকাশ যাপন ও এ সংক্রান্ত শিল্পের পুনরুজ্জীবন নতুন করে চাকরির তৈরির ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে জানিয়ে যুক্তরাষ্ট্রের শ্রম মন্ত্রণালয় সম্প্রতি জানিয়েছে, গত মার্চ মাসে যুক্তরাষ্ট্রে নতুন করে আরও ৯ লাখ ১৬ হাজার চাকরির সুযোগ তৈরি হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের বেশ কিছু এলাকায় মহামারি এই ভাইরাসের সংক্রমণ এখনো ঊর্ধ্বমুখী। ফলে আমেরিকানদের মাস্ক পরা ও অন্যান্য বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানাচ্ছেন প্রেসিডেন্ট বাইডেন। সবাইকে শেষ সময় পর্যন্ত সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।

বাইডেন শুক্রবার বলেছেন, আপনাদের সবার প্রতি অনুরোধ, আমরা সবাই মিলে এতদিনে যে অগ্রগতি অর্জনের জন্য এত কঠিন লড়াই করলাম তা বৃথা যেতে দেবেন না। আমাদের এই কাজটা শেষ করতে হবে। দৃঢ়চিত্তে এই পরিস্থিতির মোকাবিলা করে শেষ সময় পর্যন্ত সব আমেরিকানের সতর্ক থাকাটা খুবই প্রয়োজন।

এ দিকে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) তাদের নির্দেশনা হালনাগাদ করে জানিয়েছে, যারা টিকার দুটি ডোজ নিয়েছেন তারা কোয়ারেন্টিন ছাড়া ভ্রমণ করতে পারবেন। তবে তাদেরকে মাস্ক পরতে হবে।

মহামারি করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হলো যুক্তরাষ্ট্র। দেশটির সাড়ে ৫ লাখের বেশি মানুষের কেড়েছে করোনা। বাইডেনের পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের বিধিনিষেধ জারিতে অনীহা থাকায় দেশটির করোনা পরিস্থিতি এক সময় ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। এ জন্য বিশ্বজুড়ে সমালোচিতও হয়েছিলেন তিনি।

তিনি আরও বলেন, তার ক্ষমতা গ্রহণের পর প্রথম মাসগুলোতে হয়তো মহামারি শেষ হয়ে যাবে না। তবে কিছু কৌশলের মাধ্যমে কোভিড-১৯ সংক্রমণের গতিপথ পরিবর্তন করে দেবেন বলে উল্লেখ করেন তিনি।

চলতি বছর ২০ জানুয়ারি শপথ নেওয়ার পর নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেছেন, আমার প্রথম ১০০ দিনে কোভিড-১৯ ভাইরাস শেষ হয়ে যাবে না। সেটা আমি ওয়াদা করতে পারবো না। আমরা হঠাৎ করেই এই বিপদে জড়াইনি, আর তাই হঠাৎ করেই উঠেও আসা যাবে না।

বাইডেন আরও বলেন, প্রথম ১০০ দিনে আমরা রোগের গতিপথ বদলে দিতে পারি এবং আরও ভালো কিছুর জন্য আমেরিকার জীবন পাল্টে দিতে পারি। সেই সঙ্গে শিশুদের স্কুলে ফিরিয়ে নেয়াটাও অগ্রাধিকারের মধ্যে থাকবে।

প্রেসিডেন্ট বাইডেন সতর্ক করে দিয়ে বলেন, কংগ্রেস যদি দ্বিপক্ষীয় আলোচনার সমাপ্তি টেনে জরুরি ভিত্তিতে তহবিলের ব্যবস্থা না করে তাহলে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের সব প্রচেষ্টা ‘মন্থর আর আটকে’ যেতে পারে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা