ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ব্রাজিলে ভূমিধসে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলে ভারি বৃষ্টির কারণে সৃষ্ট পানির ঢল ও ভূমিধসে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। এছাড়া ঢলের তোড়ে নদীতে গাড়ি পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন।

আরও পড়ুন: তানজানিয়ায় ভূমিধস, নিহত ২২

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশটির রিও ডি জেনিরো রাজ্যের রাজধানী শহরে বৃষ্টির পর মেট্রো লাইন, স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়ি ও রাস্তাগুলো ডুবে যায়। এছাড়া পানির ঢলে বহু গাছ উপড়ে পড়ে ও ভূমিধস হয়।

রোববার (১৪ জানুয়ারি) রাতে প্রবল বৃষ্টিতে রিও ডি জেনিরো শহরের অ্যাভিনিউগুলো তলিয়ে গিয়ে নদীর রূপ নেয় বলে জানান দেশটির দমকল পরিষেবা বিভাগ।

এ পরিস্থিতিতে রাজ্যের মেয়র এদুয়ার্দো পাইস সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেন। সেই সাথে প্রেসিডেন্ট লুয়িজ ইনাসিও লুলা দ্য সিলভার কেন্দ্রীয় সরকার সহায়তা পাঠানোর প্রস্তাব দিয়েছে।

আরও পড়ুন: কলম্বিয়ায় ভূমিধস, নিহত বেড়ে ৩৩

মাত্র ২৪ ঘণ্টায় নগরীর কিছু অংশে পুরো জানুয়ারি মাসের সমপরিমাণ বৃষ্টি হয়েছে। মেয়র পাইস বাসিন্দাদের বাড়ি থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন। এতে জরুরি কর্মীদের উদ্ধার অভিযান চালানো সহজ হবে বলে মনে করছেন তিনি।

দেশটির সবচেয়ে পরিচিত এ শহরের প্রধান সড়কগুলোর অন্যতম অ্যাভেনিদা ডে ব্রাজিলে পানি গাড়িগুলোর ছাদ পর্যন্ত পৌঁছে যায়। আকস্মিক এ বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়। পরে বহু লাইনে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং ট্র্যাক তলিয়ে যাওয়ায় মেট্রো স্টেশনগুলোও বন্ধ রাখা হয়।

ব্রাজিলের দুর্যোগ মন্ত্রণালয় বলছে, রিও ডি জেনিরো রাজ্যের ৮ টি শহরে এখনো ভূমিধসের প্রবল ঝুঁকি রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

গাইবান্ধায় মব সৃষ্টির অভিযোগে যুবক গ্রেফতার

মব সৃষ্টি করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে হেনস্তা,...

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পারে খেলাধূলা: এমপি পিনাক

‘খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক ও অপরাধমূলক ক...

বোচাগঞ্জে বিএনপি ও যুবদলের মোটরসাইকেল শোডাউন

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা,...

১৬ বছর বিনা বেতনে আজান, আবেগঘন আয়োজনে মুয়াজ্জিনকে বিদায়

ঝালকাঠি পৌর শহরের পূর্ব চাঁদকাটি বাইতুস সালাম জামে...

৩০ হাজার টাকায় শিশু পুত্রকে বিক্রি করলো মা, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

অভাব, অনটন ও স্বামীর অবহেলায় অসুস্থ মায়ের ৩০ হাজার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা