সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

হুথিদের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইয়েমেনে সর্বশেষ বিমান হামলা শুরু হওয়ার পর বিদ্রোহী গোষ্ঠীর দ্বারা মার্কিন বাহিনীর ওপর এটি প্রথম হামলা।

আরও পড়ুন : বিমান বিধ্বস্তে সব আরোহী নিহত

ইউএস সেন্ট্রাল কমান্ড বলেছে, ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত এলাকা থেকে লোহিত সাগরে ইউএসএস লাবুনের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর মার্কিন যুদ্ধবিমান সেটিকে গুলি করে ভূপাতিত করেছে।

সেন্টকম জানিয়েছে, মার্কিন যুদ্ধবিমান হোদেইদা উপকূলের আশেপাশে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করেছে। তবে এখনো কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন : তানজানিয়ায় ভূমিধস, নিহত ২২

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র এবং তার জোট ইয়েমেনের ওপর হামলা শুরু করার পর এই প্রথম পাল্টা আক্রমন করা হল।

গত নভেম্বরে ইসরায়েলের ‘গ্যালাক্সি লিডার’ জাহাজটি দখল করার পর এখন পর্যন্ত অন্তত ২৬টি জাহাজে হামলা চালিয়েছে হুথিরা।

আরও পড়ুন : আইসল্যান্ডের আগ্নেয়গিরিতে বিস্ফোরণ

লোহিত সাগরের মধ্য দিয়ে প্রতিদিন জাহাজে করে ৩ থেকে ৪ বিলিয়ন ডলারের মালামাল বহন করা হয়। কিন্তু হুথিদের আক্রমণ শুরু হওয়ার পর ৪০ শতাংশেরও বেশি কমে গেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা