আন্তর্জাতিক

করোনা : জার্মান সীমান্তে কড়াকড়ি

আন্তর্জাতিক ডেস্ক : করোনার নতুন ধরন রুখতে সীমান্তে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। ব্রিটেনের B1.1.7, দক্ষিণ আফ্রিকার B1.351 সেই সাথে ব্রাজিলের E 484K করোনার ধরন যাতে কোনোভাবেই ছড়াতে না পারে সে বিষয়ে বাড়তি সতর্ক দেশটি।

প্রতিবেশী দেশ চেক রিপাবলিক ও অস্ট্রিয়ার সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। করোনা টেস্টে নেগেটিভ সার্টিফিকেট নিয়েও জার্মানিতে ঢুকতে পারছেন না অনেকে।

কর্তৃপক্ষ বলছে, সীমান্ত দিয়ে নিয়মিত যাতায়াতকারী ও লরি চালকদের মাধ্যমে নতুন ধরনের করোনা যাতে জার্মানিসহ ইইউর অন্যান্য দেশে ছড়িয়ে যেতে না সেজন্যই এ ব্যবস্থা। এমনকি যাদের ৭২ ঘণ্টার মধ্যে কোভিড পরীক্ষায় করোনা নেগেটিভ আসছে তাদেরকেও ঢুকতে দেওয়া হচ্ছে না জার্মানিতে। এতে সীমান্ত থেকে ফিরে যেতে হচ্ছে অনেককে।

জার্মানির সীমান্ত কড়াকড়িতে উদ্বেগ জানিয়েছে অস্ট্রিয়া, ফ্রান্স ও চেক রিপাবলিক। এ বিষয়ে জার্মান রাষ্ট্রদূতকে ডেকে ব্যাখ্যা চেয়েছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ। বার্লিনের সীমান্তে কড়াকড়ি আরোপের সিদ্ধান্তের সমালোচনা করেছে ইউরোপের অন্যান্য দেশগুলোও।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

মণিপুরে বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলার চাকপি কারংয়ে ভেজাল ও বিষাক্ত মদ পানে শোক...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

বেলুচিস্তানের এক জেলায় ১৫ বিচ্ছিন্নতাবাদী নিহত

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় অস্থিতিশীল প্রদেশ বেলুচিস্তানে সক্রিয় স্বাধ...

র‌্যাপার থেকে প্রধানমন্ত্রী হওয়া বালেন শাহর নয়া কূটনীতি

এক ঝলকে বালেন শাহর নয়া কূটনীতি ও ভারত সফর

দুবলার চরে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু

বঙ্গোপসাগরের পাড়ে সুন্দরবনের দুবলার চরে শুরু হলো ত...

পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনা ফাঁস হওয়ার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা