আন্তর্জাতিক

পার্লামেন্ট ভবনে ধর্ষণের ঘটনায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভবনে দুই বছর আগে এক নারী ধর্ষণের ঘটনা ঘটে। এটি জানতে পেরে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন ক্ষমা প্রার্থনা করেছেন ভুক্তভোগীর কাছে। খবর-বিবিসি।

২৬ বছর বয়সী ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, ওই ঘটনার পর চাকরি চলে যাবে বলে তিনি ভয় পেয়েছিলেন। তাই তিনি পুলিশকে জানাননি। সে সময় তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে সামান্যই সহযোগিতা পান। সম্প্রতি ওই ঘটনা নিয়ে নতুন করে তদন্ত শুরু করেছে পুলিশ।

২০১৯ সালে ওই নারীর বয়স ছিল ২৪ বছর। তিনি জানান, ঘটনার কয়েক সপ্তাহ আগে তিনি তৎকালীন প্রতিরক্ষা শিল্পবিষয়কমন্ত্রী (বর্তমান প্রতিরক্ষামন্ত্রী) লিন্ডা রেনল্ডসের দপ্তরে কাজ শুরু করেন। ঘটনার দিন তিনি কয়েকজন সহকর্মীর সঙ্গে এক অনুষ্ঠানে গিয়েছিলেন। রাতে অনুষ্ঠান শেষে এক পুরুষ সহকর্মী তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে পার্লামেন্টে মন্ত্রী লিন্ডা রেনল্ডসের কার্যালয়ে নিয়ে যান। মদ পান করায় তিনি ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিলেন। ঘুম ভেঙে যাওয়ায় তিনি বুঝতে পারেন, ওই সহকর্মী তাকে ধর্ষণ করেছেন।

যে কক্ষে তাকে ধর্ষণ করা হয়, সেখানেই মন্ত্রী তার সঙ্গে কথা বলেন বলে ওই নারী জানান। তিনি বলেন, এটি তার জন্য মানসিক কষ্টকে আরও বাড়িয়ে দিয়েছিল। ধর্ষণকারী ক্ষমতাসীন দলের একজন উদীয়মান নেতা ছিলেন। এ ঘটনার পর ওই নারী মরিসনের লিবারেল পার্টির আরেক মন্ত্রীর কার্যালয়ে কাজ করেন। পরে তিনি রাজনীতি ছেড়ে দেন।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ক্যানবেরায় সাংবাদিকদের প্রধানমন্ত্রী মরিসন বলেন, ‘ওই নারীর প্রতি যা ঘটেছে, তা শুনে আমি মর্মাহত। আমি আশা করব, ওই নারীর বেদনাদায়ক অভিজ্ঞতা আমাদের সবাইকে সচেতন করবে।’

তিনি বলেন, ‘নারীরা যাতে পার্লামেন্ট ভবনে নিরাপদে কাজ করতে পারেন, তা নিশ্চিত করতে চাই’। তিনি ওই নারীর অভিযোগ নিয়ে তার স্ত্রীর সঙ্গে কথা বলেছেন। স্ত্রীর কথায় তার দৃষ্টিভঙ্গি বদলে গেছে। মরিসন জানান, স্ত্রী তাকে বলেছেন, প্রথমে ঘটনাটি তার একজন বাবা হিসেবে বিবেচনা করা উচিত। ভাবতে হবে যদি তার মেয়েদের সঙ্গে এমন ঘটনা ঘটত, তাহলে তিনি কী করতেন?

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা