আন্তর্জাতিক

সৌদি প্রবাসীদের ওয়ার্ক পারমিটে কঠোর সতর্কতা: ৩০ জুন থেকে স্বয়ংক্রিয় ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট ব্যবস্থাপনা নিয়ে নতুন ও কঠোর নির্দেশনা জারি করেছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। এ সংক্রান্ত তথ্য দিয়েছে Qiwa Platform।

সোমবার (২৯ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ওয়ার্ক পারমিট নবায়ন বা কর্মী স্থানান্তরের জন্য নিয়োগকর্তাদের ৩০ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

প্ল্যাটফর্মটি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যেসব কর্মীর ওয়ার্ক পারমিট নবায়ন করা হবে না বা অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর করা হবে না, তাদের ক্ষেত্রে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড বাতিলের প্রক্রিয়া

১ জুলাই থেকে এমন কর্মীদের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে ব্যবস্থা কার্যকর হবে, যাদের ওয়ার্ক পারমিট তিন মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ রয়েছে। তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রেকর্ড থেকে বাদ দেওয়া হবে।

তবে এই সময়ের মধ্যে বৈধ অনুমতি ছাড়া কাজ করানো হলে তার সম্পূর্ণ আর্থিক দায় নিয়োগকর্তাকেই বহন করতে হবে বলে জানানো হয়েছে।

ইকামা ও ওয়ার্ক পারমিট সম্পর্কিত শর্ত

নতুন নির্দেশনায় বলা হয়েছে, যদি কোনো কর্মীর ওয়ার্ক পারমিট শেষ হয়ে যায় কিন্তু তার ইকামা (বাসস্থান অনুমতি) অন্তত ১৮০ দিন বৈধ থাকে, তাহলে তাকে তাৎক্ষণিকভাবে রেকর্ড থেকে বাদ দেওয়া হবে না।

কিন্তু ইকামার মেয়াদ ১৮০ দিনের কম হলে, নিয়োগকর্তাকে বাধ্যতামূলকভাবে ইকামা ও ওয়ার্ক পারমিট—উভয়ই নবায়ন করতে হবে।

নিয়োগকর্তাদের প্রতি সতর্কতা

Qiwa Platform স্পষ্টভাবে জানিয়েছে, দীর্ঘদিন ধরে অবৈধভাবে কর্মী নিয়োজিত থাকলে তাদের নাম স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড থেকে বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট সব বকেয়া অর্থ ও ফি নিয়োগকর্তাকে পরিশোধ করতে হবে।

এছাড়া দ্রুত বকেয়া ফি পরিশোধ, নবায়ন সম্পন্ন করা অথবা কর্মীকে অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের মাধ্যমে আইনগত জটিলতা এড়ানোর আহ্বান জানানো হয়েছে।

সৌদি সরকারের এই নতুন নির্দেশনা প্রবাসী কর্মী ও নিয়োগকর্তা উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বড় ধরনের প্রশাসনিক ও আর্থিক জটিলতা তৈরি হতে পারে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

রোদহীন দিনে শীতের দাপট, ঠান্ডায় কষ্ট বাড়ছে কৃষক-চালকদের

উত্তরের জেলাগুলোতে শীত যেন আগেভাগেই জানান দিচ্ছে নিজের উপস্থিতি। কয়েক দিন ধরে...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা