আন্তর্জাতিক

আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। দেশটির সরকারের দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)-এর ২৯ সদস্য নিহত হয়েছেন। একই সঙ্গে সংগঠনটির এক শীর্ষ পর্যায়ের কমান্ডারও নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসলামাবাদ।

রোববার (২৮ জুন) রাতের এই অভিযানের বিষয়ে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, সাম্প্রতিক সময়ে খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান ও সিন্ধ প্রদেশে নিরাপত্তা বাহিনীর ওপর ধারাবাহিক হামলার পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

টার্গেট ছিল টিটিপি ও সহযোগী গোষ্ঠীর ঘাঁটি

সরকারি তথ্য অনুযায়ী, সীমান্তবর্তী বাজাউর অঞ্চলের ওপারে টিটিপি এবং তাদের সহযোগী সংগঠন জামাতুল আহরারের একাধিক ঘাঁটি ও স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। অভিযানে টিটিপির গুরুত্বপূর্ণ কমান্ডার খান ফারোশ আকা জাবাল নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান সরকার।

পাকিস্তান দীর্ঘদিন ধরেই টিটিপিকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছে এবং সরকারি ভাষায় সংগঠনটিকে ‘ফিৎনা আল খারিজি’ নামে উল্লেখ করে থাকে।

করাচিতে হামলার পর অভিযান

এর আগে শনিবার রাতে করাচিতে পাকিস্তান রেঞ্জার্সের প্রাদেশিক সদর দপ্তরে সশস্ত্র হামলায় তিন নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। ওই হামলার পরই পাল্টা অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) জানায়, হামলার সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে তিন হামলাকারী নিহত এবং একজন আহত অবস্থায় আটক হন। পরে জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে টিটিপির সহযোগী সংগঠন জামাতুল আহরারের সদস্য বলে পরিচয় দেন।

সীমান্ত উত্তেজনা আরও বাড়ছে

গত কয়েক বছরে টিটিপিকে কেন্দ্র করে পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানের তালেবান সরকার টিটিপিকে নিরাপদ আশ্রয় ও সহযোগিতা দিচ্ছে। যদিও কাবুল বারবার এই অভিযোগ অস্বীকার করেছে।

দুই দেশের মধ্যে একাধিক দফা কূটনৈতিক বৈঠক হলেও সীমান্ত পরিস্থিতির উন্নতি হয়নি। বরং চলতি বছরের ফেব্রুয়ারিতে সীমান্তে হামলায় কয়েকজন পাকিস্তানি সেনা নিহত ও অপহৃত হওয়ার পর উত্তেজনা আরও বেড়ে যায়।

‘অপারেশন গজব-লিল হক’-এর অংশ

পাকিস্তান সরকার জানিয়েছে, সীমান্ত এলাকায় পরিচালিত সর্বশেষ এই সামরিক অভিযান দেশটির ঘোষিত ‘অপারেশন গজব-লিল হক’-এর অংশ। এই অভিযানের লক্ষ্য সীমান্তবর্তী এলাকায় সক্রিয় জঙ্গি নেটওয়ার্ক ধ্বংস করা এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা।

সাম্প্রতিক এই অভিযানের মাধ্যমে পাকিস্তান সীমান্তে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা