ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের একটি শিবমন্দিরে পদদলিত হয়ে অন্তত সাত জন পুণ্যার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সোমবার ভোরে লখিসরাই জেলার অশোকধাম শিবমন্দিরে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শ্রাবণ মাসের বিশেষ শিবপূজা উপলক্ষে ভোর থেকেই হাজার হাজার পুণ্যার্থী মন্দিরে জড়ো হন। স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে মন্দির চত্বরে হঠাৎ হুড়োহুড়ি শুরু হলে পদদলনের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, মন্দির চত্বরে একটি বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়ার পর কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন—এমন খবর ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। অতিরিক্ত ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তির একপর্যায়ে অনেকে মাটিতে পড়ে যান এবং তাদের ওপর দিয়ে অন্যরা এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে পদপিষ্ট হয়ে সাতজনের মৃত্যু হয়।

আহতদের লখিসরাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো বিস্তারিত হালনাগাদ তথ্য দেওয়া হয়নি।

লখিসরাইয়ের জেলা প্রশাসক শৈলেন্দ্র কুমার সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে পরপর দুটি ট্রেন পুণ্যার্থীদের নিয়ে মন্দিরের কাছের একটি স্টেশনে পৌঁছায়। বিশেষ পূজাকে কেন্দ্র করে আগে থেকেই মন্দিরে ব্যাপক ভিড় ছিল। ট্রেন দুটি পৌঁছানোর পর সেখানে মানুষের চাপ আরও বেড়ে যায়।

জেলা প্রশাসক বলেন, বিদ্যুতের একটি খুঁটি পড়ে যাওয়ার পর কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন—এমন খবর ছড়িয়ে পড়ার পরই পদদলনের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

প্রশাসনের পক্ষ থেকে ভিড় নিয়ন্ত্রণে ব্যবস্থা রাখা হয়েছিল। কিন্তু হুড়োহুড়ির সময় একটি ব্যারিকেড ভেঙে যায়। এতে পুণ্যার্থীরা একে অপরের ওপর পড়ে যান। উদ্ধারকারীরা দ্রুত বেশ কয়েকজনকে সরিয়ে নিতে সক্ষম হলেও অতিরিক্ত ভিড়ের কারণে সবাইকে তাৎক্ষণিকভাবে বের করা সম্ভব হয়নি।

লখিসরাইয়ের অশোকধাম মন্দিরটি ইন্দ্রদমনেশ্বর মন্দির নামেও পরিচিত। এটি বিহারের অন্যতম পরিচিত শিবমন্দির। সারা বছর ভক্তদের সমাগম হলেও শ্রাবণ মাসে, বিশেষ করে সোমবারগুলোতে, এখানে পুণ্যার্থীদের ভিড় উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

এর আগে গত মার্চে বিহারের নালন্দা জেলার শীতলামাতা মন্দিরেও ভিড়ের চাপে পদদলনের ঘটনায় আটজন নিহত ও ১২ জন আহত হয়েছিলেন। কয়েক মাসের ব্যবধানে রাজ্যটির আরেকটি মন্দিরে একই ধরনের প্রাণহানির ঘটনা ঘটল।

সূত্র : পিটিআই

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা