সংগৃহীত
খেলা
ম্যাচ চলাকালে প্রেমিকাকে মেসেজ

তামিলনাড়ুর ক্রিকেটারকে জরিমানা

স্পোর্টস ডেস্ক

ম্যাচ চলাকালে মোবাইল ফোন ব্যবহার করে বিসিসিআইয়ের দুর্নীতিবিরোধী আচরণবিধি লঙ্ঘন করেছেন তামিলনাড়ুর এক ক্রিকেটার। তামিলনাড়ু প্রিমিয়ার লিগের (টিএনপিএল) ম্যাচে এই প্রোটোকল ভাঙার দায়ে তাকে এক লাখ রুপি জরিমানা করেছে বিসিসিআইয়ের দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা ইউনিট (এসিইউ)।

তবে ওই ক্রিকেটারের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ আনা হয়নি। ম্যাচ চলাকালে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা থাকলেও তিনি নিজের প্রেমিকার সঙ্গে মেসেজ আদান-প্রদান করছিলেন। এ কারণেই তাকে প্রোটোকল লঙ্ঘনের দায়ে শাস্তি দেওয়া হয়েছে।

তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের (টিএনসিএ) এক কর্মকর্তা পিটিআইকে বলেন, তদন্ত চলমান থাকায় ওই ক্রিকেটারের নাম প্রকাশ করা হচ্ছে না। তবে তিনি একজন বাঁহাতি ব্যাটার এবং গত বছর রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর হয়ে দুটি ফিফটি করেছিলেন।

ওই কর্মকর্তা বলেন, ‘ম্যাচ চলাকালে তাকে তার বান্ধবীর সঙ্গে মেসেজ চালাচালি করতে দেখা যায়। যদিও দুর্নীতির কোনো অভিযোগ আনা হয়নি, পিএমওএ অনুযায়ী ম্যাচ চলাকালে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ। সুতরাং এটি একটি প্রোটোকল লঙ্ঘন।’

প্রাথমিকভাবে ক্রিকেটারটিকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার কথা ভেবেছিল তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন। তবে ঘটনাটিকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা না করায় শেষ পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। শুধু এক লাখ রুপি জরিমানা করেই বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে।

এর আগে আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচিং স্টাফের এক সদস্য ম্যাচ চলাকালে মোবাইল ফোন ব্যবহার করে সমালোচনার মুখে পড়েছিলেন। এবার একই ধরনের ঘটনায় শাস্তির মুখে পড়লেন তামিলনাড়ুর এক ক্রিকেটার।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা