ছবি: সংগৃহিত
বিনোদন

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

বিনোদন ডেস্ক

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। নাটক, ফিল্ম ও ওয়েব ফিল্মে কাজ করে দর্শকদের প্রশংসা পাওয়া এই অভিনেত্রী সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন, ছড়িয়ে পড়া নানা গুঞ্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন।

এক সাক্ষাৎকারে সাদিয়া আয়মান জানান, কোনো গুঞ্জন নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য করে বিতর্ক বাড়াতে চান না তিনি। বরং নিজের কাজ, পরিবার ও মানসিক শান্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।

গুঞ্জন প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, “গুঞ্জন তো গুঞ্জনই। গুঞ্জন নিয়ে বলার কিছু নেই, থাকেও না। তবে কিছু কথা না বললেও হয়। যখন একজন মানুষ তার কথা বলে ফেলে, আমি যদি আমার দিকের গল্প বলি, তাহলে বিষয়টি অন্য রকম হয়ে যাবে।”

তিনি আরও বলেন, “আমি চাই না কাদা ছোড়াছুড়ি হোক। একজন একটি সাক্ষাৎকারে এক কথা বলবে, আবার আমি আরেক কথা বলব—এ ধরনের বিষয় আমি করতে চাই না। সত্য কখনো চাপা থাকে না, একসময় সত্য সামনে আসবেই।”

নিজের প্রেম ও বিয়ে প্রসঙ্গে সাদিয়া আয়মান বলেন, “আমি আগেও বলেছি, আমার প্রেমের খুব ইচ্ছা নেই। আমি সব সময় নিজের সেটেলমেন্টের ওপর বিশ্বাসী। যখন মনে হবে সঠিক সময় ও সুযোগ এসেছে, তখন যা হওয়ার হবে।”

তিনি আরও বলেন, “আল্লাহ সবকিছু লিখে রেখেছেন। আমরা অনেক কিছু চাইলেও সব সময় তা হয় না। আমাদের পরিকল্পনা থাকলেও অনেক সময় তা পরিবর্তন হয়ে যায়। তাই সঠিক সময়ের অপেক্ষায় আছি।”

অভিনেত্রী জানান, বর্তমানে তিনি অযথা বিতর্ক থেকে দূরে থেকে নিজের কাজ ও মানসিক স্বাস্থ্যের দিকে মনোযোগ দিচ্ছেন।

সাদিয়া আয়মান বলেন, “আমার মনে হয় এখন সেই সময় না। আমি এখন অনেক ছোট, কাজ করে যেতে চাই। যখন অনেক বড় হব, সিনিয়র হয়ে যাব, তখন আমার গল্পগুলো বলব। তখন সেগুলোর মূল্য আরও বেশি থাকবে।”

তিনি আরও বলেন, “শুটিংয়ের কাজ, পরিবার, আমার বিড়ালের যত্ন নেওয়া এসব নিয়েই ব্যস্ত থাকতে হয়। নিজের মানসিক স্বাস্থ্যকে আমি খুব গুরুত্ব দিই। যেসব বিষয় আমার মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে, সেগুলোকে আমি পাত্তা দিই না।”

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা