সংগৃহীত
বিনোদন

কিছু ছেড়ে দেওয়াটাই ভালোবাসার শক্তিশালী প্রকাশ : প্রভা

বিনোদন ডেস্ক

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি ও জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে প্রায়ই লেখেন। তার এসব পোস্টে ব্যক্তিগত উপলব্ধি ও বাস্তবতার নানা দিক উঠে আসে, যা ভক্ত ও নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে। এবার সম্পর্কের টানাপোড়েন, আত্মসম্মান ও মানসিক শান্তি নিয়ে একটি আবেগঘন বার্তা দিয়েছেন এই অভিনেত্রী।

শুক্রবার (১৪ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সম্পর্ক তৈরি ও ভেঙে যাওয়া নিয়ে নিজের উপলব্ধির কথা জানান প্রভা। তিনি লেখেন, সম্পর্ক ছিন্ন করা মানে কারও কাছ থেকে হাল ছেড়ে দেওয়া নয়; বরং কখনো কখনো এটি নিজের কাছে সত্য স্বীকার করা যে, একসময় অর্থবহ থাকা কোনো সম্পর্ক এখন ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে দিচ্ছে।

প্রভা বলেন, ভালোবাসার বিনিময়ে নিজের মানসিক শান্তি, পরিচয় কিংবা মানসিক স্বাস্থ্য হারানো উচিত নয়। তার মতে, কিছু মানুষ কেবল নিজেদের প্রয়োজনেই পাশে থাকে এবং শেষ পর্যন্ত অন্যকে নিঃশেষ করে দেয়। পরিবারের ক্ষেত্রেও কেউ কেউ সীমা লঙ্ঘন করেন, আবার কেউ পাশে থেকেও একজন মানুষকে একাকিত্ব অনুভব করাতে পারেন।

এ ধরনের পরিস্থিতিতে পরিবর্তনের আশায় মানুষ দীর্ঘদিন চেষ্টা চালিয়ে যেতে পারে। তবে একপর্যায়ে সে বুঝতে পারে, অন্যকে বদলানোর চেষ্টায় নিজের অস্তিত্বই হারিয়ে ফেলছে—এমনটাই তুলে ধরেছেন প্রভা।

অভিনেত্রীর ভাষ্য, জীবন থেকে কোনো কিছু সরিয়ে নেওয়া সবসময় নির্মমতার পরিচয় নয়; বরং কখনো এটি সাহসী সিদ্ধান্তও হতে পারে। মিথ্যা ভান ধরে রাখার পরিবর্তে সত্যকে গ্রহণ করা এবং নীরব যন্ত্রণার চেয়ে আত্মসম্মানকে গুরুত্ব দেওয়াকে তিনি প্রয়োজনীয় বলে মনে করেন।

প্রভা আরও লিখেছেন, কাউকে জীবন থেকে দূরে সরিয়ে দেওয়ার অর্থ সবসময় তাকে পরিত্যাগ করা নয়। অনেক সময় এটি নিজেকে বাঁচানোর সিদ্ধান্ত। তার মতে, যে জায়গায় বারবার আঘাত পেতে হয়, সেখানে সুস্থ হয়ে ওঠা সম্ভব নয়। একইভাবে যে পরিবেশ মানুষের মানসিক পরিসর সংকুচিত করে, সেখানে বিকশিত হওয়াও কঠিন।

সবশেষে তিনি বলেন, কোনো সম্পর্ক বা পরিস্থিতি থেকে সরে আসা মানেই কাউকে পরিত্যাগ করা নয়; বরং এটি নিজের আত্মমর্যাদা ফিরে পাওয়ার একটি পথ। কখনো কখনো কোনো কিছু ছেড়ে দেওয়াই ভালোবাসার সবচেয়ে বড় ও শক্তিশালী প্রকাশ হতে পারে।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা