ছবি: সংগৃহিত
বিনোদন

নায়িকা পূজা চেরীর মায়ের স্বপ্ন

বিনোদন ডেস্ক

নায়িকা পূজা চেরীর প্রিয় মানুষ ছিলেন তাঁর মা। গত বছর মাকে হারিয়েছেন তিনি। পূজা বলেন, তাঁর মায়ের স্বপ্ন ছিল, মেয়ে চলচ্চিত্র অঙ্গনে প্রতিষ্ঠা পাক। দারুণ সব চলচ্চিত্রের অংশ হোক। অসাধারণ সব চরিত্রে অভিনয় করে পূজা যেন মানুষের মনে স্থায়ী আসন গড়তে পারেন, এমনটাই চাওয়া ছিল তাঁর মায়ের। তাই তো মায়ের রেখে যাওয়া উপদেশ মাথায় নিয়েই নিজেকে সামনের দিকে এগিয়ে নেবেন বলে জানান পূজা।

এই অভিনেত্রী বলেন, মা সব সময়ই বলতেন, ‘পূজা, তুমি শক্ত মনের মানুষ। তোমার পথে যত বাধাই আসুক, তুমি কাটিয়ে উঠতে পারবে, সেই বিশ্বাস আমার আছে।’ চেষ্টা করছি মায়ের স্বপ্ন পূরণ করতে।

পূজা জানান, সামনে আরও কয়েকটি সিনেমায় অভিনয়ের কথা চূড়ান্ত হয়েছে। সিনেমাগুলো মুক্তি পেলে তাঁর ক্যারিয়ার নতুন গতি পাবে। পূজা চেরীর বাবা ব্যবসায়ী এবং মা ছিলেন গৃহিণী।

শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখার পর বিজ্ঞাপনেও নজর কাড়েন তিনি। পরবর্তী সময়ে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘নূর জাহান’, ‘পোড়ামন ২’ ও ‘দহন’ সিনেমায় অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। পড়াশোনার ব্যাপারেও বাবা-মায়ের প্রত্যাশা ছিল বলে জানান পূজা।

তিনি বলেন, ‘বাবা-মা চেয়েছেন, আমি যেন পড়াশোনায় ফাঁকি না দিই। এখনো পর্যন্ত আমাকে নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। সেই প্রচেষ্টায় কোনো ফাঁক রাখতে চাই না।’

বিনোদন অঙ্গনে শিশুশিল্পী হিসেবে কাজ শুরু হয় পূজা চেরীর। নাচে পারদর্শী পূজা ছোটবেলায় বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্রে সমানতালে শিশুশিল্পী হিসেবে কাজ করেন। ছয় বছর আগে নায়িকা হিসেবে তাঁর সিনেমায় যাত্রা শুরু।

সান নিউজ/জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ফুটপাত উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি প্রায় ১০০০

রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র কর...

সালমানের স্টুডিও ভাঙচুর নিয়ে মুখ খুললেন সোহেল তাজ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার চার দিন পর বিষয়টি...

গভীর রাতে ব্যাপক হামলা পাকিস্তানের, নিহত ২২ আফগান যোদ্ধা

আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান...

‘ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেন’: আসিফ মাহমুদ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফা...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা