হলিউড অভিনেত্রী জেনা ওর্তেগা। ছবি: সংগৃহিত
বিনোদন

অন্যদের কথা ভেবে নিজের যত্ন না নেওয়াই ভুল ছিল: জেনা ওর্তেগা

বিনোদন ডেস্ক

শিশুশিল্পী হিসেবে অভিনয়ের শুরুর দিনগুলোতে কাজের প্রতি অতিরিক্ত দায়িত্ববোধই যেন নিজের যত্ন নেওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল জেনা ওর্তেগার। ‘ওয়েডনেসডে’খ্যাত এই হলিউড অভিনেত্রী জানিয়েছেন, শুটিং সেটে অন্যদের কাজে কোনো ধরনের ব্যাঘাত ঘটবে—এমন আশঙ্কায় ছোটবেলায় অনেক সময় পুরো দিন না খেয়ে এবং পানি না চেয়েই কাটিয়ে দিতেন তিনি।

সম্প্রতি ‘এস্কোয়ার’ সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে শৈশবের সেই অভিজ্ঞতার কথা জানান জেনা। তিনি বলেন, শিশুশিল্পী হিসেবে অভিনয়ের সুযোগ পাওয়াকে তিনি এতটাই সৌভাগ্যের বিষয় মনে করতেন যে, সেটে নিজেকে সব সময় নিখুঁত ও নির্ভরযোগ্য প্রমাণ করার চেষ্টা করতেন।

সেই সময়ের কথা স্মরণ করে জেনা বলেন, সেটে তার কারণে যেন কারও কোনো অসুবিধা না হয়, সে বিষয়ে তিনি ‘তীব্রভাবে’ সচেতন থাকতেন। এ কারণে কখনো কখনো পুরো দিন না খেয়ে কিংবা এক ফোঁটা পানি না চেয়েও কাটিয়ে দিতেন। তবে এখন সেই আচরণকে ইতিবাচক হিসেবে দেখছেন না এই অভিনেত্রী। বরং নিজের সেই অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন, অন্যদের সুবিধার কথা ভাবতে গিয়ে নিজের যত্ন না নেওয়াই ছিল তার ভুল।

সাক্ষাৎকারে শিশু তারকা হিসেবে নিজের পথচলার শুরুর কথাও জানান জেনা। মাত্র সাত বছর বয়সে বাবা-মাকে অভিনেত্রী হওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। শুরুতে তার পরিবার বিষয়টি নিয়ে হাসাহাসি করলেও নিজের প্রবল ইচ্ছাশক্তি ও একগুঁয়েমির কারণে অভিনয়ের স্বপ্ন থেকে সরে আসেননি জেনা।

মাত্র ১৩ বছর বয়সে ২০১৬ সালে ডিজনি চ্যানেলের সিরিজ ‘স্টাক ইন দ্য মিডল’-এ প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজরে আসেন তিনি। এরপর ‘জেন দ্য ভার্জিন’, ‘ইউ’ ও ‘রিচি রিচ’-এর মতো জনপ্রিয় সিরিজেও শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন।

তবে নেটফ্লিক্সের ‘ওয়েডনেসডে’ সিরিজে নামভূমিকায় অভিনয়ের পরই বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পান জেনা ওর্তেগা। সিরিজটির সাফল্যের মধ্য দিয়ে হলিউডের অন্যতম আলোচিত তরুণ তারকা হিসেবে নিজের অবস্থান শক্ত করেন তিনি।

সান নিউজ/জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল

মাদারীপুরে নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল...

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মুন্সীগঞ্জে ফার্মেসিকে জরিমানা 

মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শ...

রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়...

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র নির্বাচ...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা