জাতীয়
যানজট কমাতে আসতে পারে ‘কনজেশন চার্জ’

গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ ! 

নিজস্ব প্রতিনিধি

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে নতুন পদক্ষেপের পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে ২০২৫-২০৪৫ মেয়াদের সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা (ইউআরএসটিপি)-এর খসড়ায় নির্দিষ্ট সড়কে চলাচলকারী যানবাহনের ওপর কিলোমিটারপ্রতি ৬ দশমিক ২৭ টাকা হারে যানজট শুল্ক বা ‘কনজেশন চার্জ’ আরোপের সুপারিশ করা হয়েছে।

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, এই শুল্ক রাজধানীর সব সড়কে কার্যকর হবে না। বরং যেসব করিডোরে মেট্রোরেল, বিআরটি (বাস র‍্যাপিড ট্রানজিট) এবং উন্নতমানের বাসসেবা চালু রয়েছে, সেসব রুটে চলাচলকারী প্রাইভেট কার, মোটরসাইকেল ও ট্রাকের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। তবে সংশ্লিষ্ট পরিকল্পনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, কার্যকর ও নির্ভরযোগ্য গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত হওয়ার পরই এ ধরনের শুল্ক বাস্তবায়ন করা উচিত।

বিশ্বব্যাংক এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের এক প্রতিবেদনে রাজধানীর যানজট পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০০৭ সালে ঢাকার সড়কে যানবাহনের গড় গতি ছিল ঘণ্টায় প্রায় ২১ কিলোমিটার। কিন্তু ২০২২ সালে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৪ দশমিক ৮ কিলোমিটারে। অর্থাৎ প্রায় ১৫ বছরে রাজধানীর যানবাহনের গড় গতি ঘণ্টায় প্রায় ১৬ কিলোমিটার কমে গেছে।

বিশ্বব্যাংকের আরেক গবেষণায় উল্লেখ করা হয়েছে, ঢাকার যানজটের কারণে প্রতিদিন প্রায় ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এছাড়া নগরীর ৭৩টি গুরুত্বপূর্ণ মোড়ে নিয়মিত যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হওয়ায় ভোগান্তি আরও বেড়েছে। এর ফলে জাতীয় অর্থনীতিতেও বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। গবেষণা অনুযায়ী, যানজটজনিত কারণে প্রতিদিন প্রায় ৯৮ হাজার কোটি টাকার সমপরিমাণ অর্থনৈতিক ক্ষতি হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

খসড়া ইউআরএসটিপিতে আরও বলা হয়েছে, যানজট শুল্ক আদায়ে আধুনিক রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তি ব্যবহার করা হবে। নির্ধারিত সড়কে আরএফআইডি রিডার স্থাপনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে যানবাহন থেকে শুল্ক সংগ্রহ করা হবে। পুরো কার্যক্রম পরিচালনা ও তদারকির দায়িত্ব পালন করবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা