সারাদেশ

গোয়ালন্দে সরকারি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে সরকারি খালের উপর অবৈধভাবে গড়ে উঠা মুরগির খামারের কারণে পরিবেশ দুষনের পাশাপাশি ব্যাহত হচ্ছিল খাল খনন কর্মসূচী। বারবার বলার পরও না সরানোর কারণে আংশিক ভেঙে ফেললো উপজেলা প্রশাসন।

বুধবার (১ এপ্রিল) দুপুর একটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট সাথী দাস এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। দুই ঘন্টা ব্যাপী অভিযানে খামারের আংশিক ভেঙে ফেলানো হয় এবং খামারে মুরগী থাকায় মানবিক কারণে সন্ধ্যা পর্যন্ত সময় দেওয়া হয়।

অভিযান পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আবু বকর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উজান চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বিন্দু।

এর আগে গত ১২ মে বিকালে উপজেলার উজান চর ইউনিয়নের মরা পদ্মায় এই কার্যক্রমের উদ্বোধন করেন রাজবাড়ী ১ আসনের সাংসদ ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

গোয়ালন্দ নাজিরুদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় হতে বিশ্বনাথপাড়া বেড়িবাঁধ পর্যন্ত প্রায় ১.৬ কিলোমিটার দৈর্ঘ খাল খননের ব্যায় ধরা হয়
২১ লক্ষ ৬৭ হাজার টাকা। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ইজিপিপি কর্মসূচির আওতায়এই খাল কর্মসূচী বাস্তবায়ন করবে।

এরপর থেকেই উপজেলা প্রশাসন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ সম্পূর্ণ এলাকা পরিদর্শন শেষে খালের উপর থেকে অবৈধভাবে গড়ে উঠা মুরগির খামার সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। বারবার বলার পর বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানান তিনি ব্যার্থ হওয়ার পর আজকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এসময় খামারীর মালিক, হাবিবুর রহমান বারবার উপজেলা প্রশাসন সতর্ক করার বিষয়টি স্বীকার করেন। তিনি জানান হ্যাচারীটি ১০/১২ জনের ভাগের তাছাড়া এই আর এস ও এস এ অনুযায়ী আমাদের নিজের তবে বিএস রেকর্ড অনুযায়ী সরকারের।

উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস বলেন, খাল খনন কর্মসূচী চলমান রয়েছে এই হ্যাচারীর কারণে খাল খনন বাধাগ্রস্ত হচ্ছিল তাছাড়া সরকারি জমির উপর অবৈধভাবে ঘর তুলে মুরগির খামার করা বেআইনি। বিষয়টি তাদেরকে বারবার বললেও তারা খামার সরায়নি আজকে আংশিক ভেঙে ফেলানো হয়েছে খামারে মুরগী থাকায় মানবিক কারণে তাদেরকে আজ সময় দেওয়া হচ্ছে আশা করি এরমধ্যে তারা মুরগী সরিয়ে সরকারি জমির অংশ থেকে খামার সরিয়ে নেবে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা