আন্তর্জাতিক

মধ্যপ্রদেশে সেতু থেকে বাস খালে, নিহত ৩৮

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে যাত্রীবাহী একটি বাস সেতু থেকে খালে পড়ে ৩৮ জন নিহত হয়েছে। মধ্যপ্রদেশের সিধি জেলায় এ দুর্ঘটনা ঘটেছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সিধি জেলা সদর থেকে ৮০ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে।

খবরে বলা হয়, বাসটিতে ৩২ জনের আসন থাকা সত্ত্বেও ৫০ জনের বেশি যাত্রী ছিল। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে সোজা খালে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল সেখানে যায়। একে একে ৩৮টি মৃতদেহ উদ্ধার করা হয়।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নির্দেশে দুটি প্রতিনিধি দল সিধি জেলার দুর্ঘটনাস্থলে গিয়েছে। ফোনে তাদের সঙ্গে যোগাযোগ করে প্রতি মুহূর্তের খবর নিচ্ছেন মুখ্যমন্ত্রী।

জেলা পুলিশ সুপার ধর্মবীর সিং এএফপিকে জানান, নিহতের মধ্যে সাতজন নারী, একজন শিশু ও বাকি ২০ জন পুরুষ। ময়নাতদন্ত করতে নিহতদের লাশ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা